Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইস্যু প্রাইসের থেকে প্রায় ৯০% বেশি দামে লিস্টিং হলো রেলের যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থার। এয়ারফ্লোয়া রেল টেকনোলজি লিমিটেড ৬৫ লক্ষ ফ্রেশ শেয়ার ইস্যুর মাধ্যমে বাজার থেকে ৯১ কোটি ১০ লক্ষ টাকা তুলেছে (IPO)।
৯০ শতাংশ বেশি দামে লিস্টিং সংস্থার আইপিও-র (IPO)
শেয়ার মার্কেটে পা রেখেই বাজিমাত করলো রেলের যন্ত্রাংশ সরবরাহকারী এই সংস্থা। বম্বে স্টক এক্সচেঞ্জের লিস্টিংয়ের জন্য আইপিও এনেছিল এয়ারফ্লোয়া রেল টেকনোলজি লিমিটেড। সংস্থার আইপিও ইস্যু প্রাইস ছিল ১৪০ টাকা। বৃহস্পতিবারে যখন বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টিং হয় সংস্থার শেয়ারের তখন এর দাম ২৬৬ টাকা। অর্থাৎ ইস্যু প্রাইসের থেকে প্রায় ৯০% বেশি দামে লিস্টিং হয়েছে। এই সংস্থার আইপিওতে লগ্নিকারীরা প্রথম দিনেই পেলেন বড় অঙ্কের রিটার্ন (IPO)।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে আইপিও থেকে যে টাকা উঠে আসবে সেটা দিয়ে তারা বিভিন্ন মেশিন ও সরঞ্জাম কিনবে। আর বাকি অংশ ব্যবহৃত হবে ঋণ পরিশোধ করতে। ন্টাগ্রাল কোচ ফ্যাক্টরি-সহ দেশের কোচ ফ্যাক্টরিতে বিভিন্ন রকমের যন্ত্রাংশ সরবরাহ করে এয়ারফ্লোয়া রেল টেকনোলজি লিমিটেড। তাছাড়াও এর পাশাপাশি এরোস্পেস এবং ডিফেন্স সেক্টরেও যন্ত্রাংশ সরবরাহ করে এই সংস্থা (IPO)।

আরও পড়ুন: Gold Rate: পুজোর আগেই বাড়ছে সোনার দাম?
আইপিও লিস্টিংয়ের আগেই গ্রে মার্কেট থেকেও ভাল সাড়া পাওয়া গিয়েছিল। গ্রে মার্কেট থেকে ১২৫ শতাংশ প্রিমিয়ারের ইঙ্গিত পাওয়া গেছিলো। তবে ইস্যু প্রাইসের থেকে সর্বোচ্চ কত বেশি টাকায় কোনও শেয়ারের লিস্টিং হতে পারে সেই বিষয়ে স্টক এক্সচেঞ্জের বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ও বম্বে স্টক এক্সচেঞ্জ লিস্টিং মাত্রা ৯০% বেঁধে রেখেছে। সেই কারণেই এই সংস্থার শেয়ারের লিস্টিং ৯০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থেকেছে।
এয়ারফ্লোয়া রেল টেকনোলজি লিমিটেড ৬৫ লক্ষ ফ্রেশ শেয়ার ইস্যুর মাধ্যমে ৯১ কোটি ১০ লক্ষ টাকা তুলেছে বাজার থেকে। সংস্থার আইপিও কিনতে আবেদন জমা পড়েছিল ৩০১ গুণ। যার মধ্যে নন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা আবেদন করেছিলেন সবচেয়ে বেশি যা প্রায় ৩৪৯ গুণ। এই সংস্থা আইপিও-র পাশাপাশি অ্যাঙ্কর ইনভেস্টরদের থেকে তুলেছে ২৫ কোটি ৯৩ লক্ষ টাকা (IPO)।


