Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রয়াত বাংলার প্রাক্তন রঞ্জি ক্রিকেটার অজয় ভার্মার প্রয়াণে শোকের ছায়া ময়দানে (Ajay Varma)।
অজয় ভার্মার প্রয়াণে শোকস্তন্ধ ক্রীড়া মহল (Ajay Varma)
বাংলার প্রাক্তন ক্রিকেটার ও কোচ অজয় ভার্মার প্রয়াণে শোকের ছায়া ময়দানে। হৃদরোগে আক্রান্ত আচম্বিতেই প্রয়াণ হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। ১৫ জানুয়ারি তিঁনি অসুস্থ বোধ করলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে, তবে চিকিৎসকদের সমস্ত প্রয়াস ব্যর্থ করে পরলোক গমন করলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় ভার্মা। তাঁর এই আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ময়দান জুড়ে (Ajay Varma)।
দীর্ঘ ১২ বছর বাংলার হয়ে ধারাবাহিকভাবে খেলেছেন তিনি। প্রথম শ্রেণীর শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর ১৯৮৬-৮৭ মরশুমে। বাংলার হয়ে মোট ২৫টি প্রথম শ্রেণির ও ১১টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিঁনি। ব্যাট হাতে তাঁর সংগ্রহে রয়েছে ১২৬৩ রান। এর মধ্যে রয়েছে ৩টি সেঞ্চুরি। সর্বোচ্চ স্কোর ১৬২ রান। ব্যাটিংয়ের পাশাপাশি তিনি বল হাতেও সফল ছিলেন। বোলার হিসেবে তাঁর সংগ্রহে রয়েছে ৪৬টি উইকেট। সেরা বোলিং পারফরম্যান্স ছিল ৫৬ রানে ৬ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১১ ম্যাচে ৩৪৩ রানের পাশাপাশি তাঁর ঝুলিতে রয়েছে ৭টি উইকেট। এরপর তিঁনি কোচ হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ক্রিকেট ময়দানে।

আরও পড়ুন: Stocks: এই পাঁচ স্টকে হতে পারে লক্ষ্মীলাভ
প্রাক্তন সতীর্থ ও রঞ্জি জয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভাষায় প্রকাশ করা কঠিন। আমার নেতৃত্বে খেলেছে অজয়।’ বাংলার বর্তমান কোচ লক্ষ্মীরতন শুক্লাও বলেন, ‘অজয়দার মতো সৎ মানুষ খুব কম দেখেছি।’ জন্মদিনের মাত্র কুড়ি দিনের মধ্যেই চলে গেলেন অজয় ভার্মা। মাঠে ও মাঠের বাইরে তাঁর অবদান বাংলা ক্রিকেটে চিরকালীন স্মরণীয় হয়ে থাকবে (Ajay Varma)।


