Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: গত মরশুমে ফলাফলের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল রাহানেকে। এই মরশুমে নামার আগে সমালোচকদের জবাব দিলেন তিনি (Ajinkya Rahane)।
ব্যাট হাতে বার্তা দিলেন নাইট অধিনায়ক (Ajinkya Rahane)
২৯ তারিখ থেকে আইপিএল-এ নিজেদের অভিযান শুরু করতে চলেছে নাইট শিবির। তার আগে নাইট শিবিরের প্রস্তুতি চলছে জোরকদমে। আগের মরশুমে কলকাতা নাইট রাইডার্স হতাশ করেছিলেন সমর্থকদের। সেই বছর অধিনায়ক অজিঙ্ক রাহানেকেও সমালোচনা মুখে পড়তে হয়েছিল। অনেকেই ভেবেছিল এই মরশুমে নাইট অধিনায়ক পরিবর্তন করা হতে পারে কিন্তু ২০২৬ আইপিএল-এর নাইট শিবির ভরসা রেখেছে রাহানের উপর (Ajinkya Rahane)।
সেই সকল সমালোচকদের যোগ্য জবাব দিলেন রাহানে। কলকাতা নাইট রাইডার্সের তারকা অজিঙ্ক রাহানে প্রস্তুতি ম্যাচে ২৫ বলে ৫৮ রানের ইনিংস খেলে একদিকে যেমন নিন্দুকদের বার্তা দিলেন তেমনই দলকেও স্বস্তিতে রাখলেন। দলের কোচ অভিষেক নায়ার প্রথম দিন থেকেই জানিয়ে দিয়েছেন যে তাঁরা ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামতে প্রস্তুত।

২০২৫ আইপিএল-এর পর রাহানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। গতবার আট নম্বরে শেষ করেছিল কেকেআর। তারপর রাহানেকে সরানোরও দাবি উঠতে থাকে। দলের হয়ে সর্বোচ্চ রান করার পরেও তাঁর নেতৃত্বে হতাশাজনক পারফরম্যান্স করার পর অনেকেই তাঁকে নিয়ে সন্ধিহান ছিলেন। কিন্তু কেকেআর তাঁর উপর থেকে ভরসা হারায়নি। প্রস্তুতি ম্যাচে তিনি ঝোড়ো ইনিংস খেলে বুঝিয়ে দিলেন যে তিনিও এবার আক্রমণাত্মক মেজাজেই রয়েছেন। নজর কেড়েছেন অজি তারকা ক্যামেরন গ্রিন। ৩০ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। অন্যদিকে আকাশ দীপের পরিবর্তে সৌরভ দুবেকে। তিনি ফিন অ্যালেনকে আউট করে দলকে ভরসা জোগাতে পেরেছেন।

আরও পড়ুন: Garia: গড়িয়ার পার্লারে ঢুকে মহিলাকে কুপিয়ে খুন
প্রস্তুতি ম্যাচে শুধু রানের দিক থেকে না, রাহানের আক্রমণাত্মক মেজাজও ছিল দেখার মতো। একদিকে যেমন বোলারদের বিরুদ্ধে আক্রমণ করেছেন তেমন খেলার গতিও নিয়ন্ত্রণ করেছেন। সুতরাং সব মিলিয়ে প্রস্তুতি ম্যাচে কেকেআর ব্যাটারদের ফর্ম স্বস্তিতে রাখবে কলকাতা নাইট রাইডার্স শিবিরকে। তবে আবারও সেই চিন্তর জায়গা পেস বোলিং। চোটের কারণে এখনও পাথিরানার দলে যোগ দেওয়া নিয়ে রয়েছে সংশয়। তবে এবার দল এবং দলের সমর্থকরা তাকিয়ে রয়েছেন ব্যাটার-অধিনায়ক রাহানের দিকে (Ajinkya Rahane)।


