Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: এঁচোড়ের বিরিয়ানি বাঙালি রান্নার এক অসাধারণ (Kathal Biryani) নিরামিষ পদ। মশলার সুন্দর মেলবন্ধন, সুগন্ধি চাল এবং নরম এঁচোড়ের স্বাদ এই বিরিয়ানিকে করে তোলে একেবারে রাজকীয়। যারা নিরামিষ খাবার পছন্দ করেন, তাঁদের জন্য এটি একটি দারুণ বিকল্প।
উপকরণ: (Kathal Biryani)
এঁচোড়ের জন্য:
- এঁচোড়-৫০০ গ্রাম
- আলু-৩টি (মাঝারি টুকরো করে কাটা)
- দই-১/২ কাপ
- আদা বাটা-১ টেবিল চামচ
- রসুন বাটা -১ চা চামচ (ইচ্ছেমতো)
- হলুদ গুঁড়ো-১/২ চা চামচ (Kathal Biryani)
- লঙ্কার গুঁড়ো-১ চা চামচ
- জিরে গুঁড়ো-১ চা চামচ
- ধনে গুঁড়ো-১ চা চামচ
- গরম মশলা গুঁড়ো-১ চা চামচ
- নুন -স্বাদ অনুযায়ী
- সরষের তেল/সাদা তেল -প্রয়োজনমতো
চালের জন্য:
- বাসমতি বা গোবিন্দভোগ চাল -২ কাপ
- তেজপাতা-২টি
- দারুচিনি -২ টুকরো
- এলাচ-৪টি
- লবঙ্গ-৫টি
- ঘি-২ টেবিল চামচ
- বিরিয়ানির লেয়ারের জন্য:
- কেশর ভেজানো দুধ – ২ টেবিল চামচ (Kathal Biryani)
- গোলাপ জল – ১ চা চামচ
- কেওড়া জল – ১ চা চামচ
রান্নার পদ্ধতি:
প্রথমে এঁচোড় ভালো করে পরিষ্কার করে ছোট টুকরো করে কেটে নিন। এঁচোড়ের আঠা দূর করার জন্য হাতে তেল মেখে কাটলে সুবিধা হবে। এরপর নুন ও হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে জল ঝরিয়ে রাখুন।
কড়াইতে তেল গরম করে আলু ভেজে তুলে রাখুন। একই তেলে এঁচোড় হালকা ভেজে নিন। এবার তাতে আদা, রসুন, দই, হলুদ, লঙ্কা, জিরে ও ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। মশলা থেকে তেল ছাড়লে ভাজা আলু ও এঁচোড় দিয়ে কিছুক্ষণ রান্না করুন। শেষে গরম মশলা দিয়ে নামিয়ে রাখুন।
অন্যদিকে চাল ধুয়ে ২০ মিনিট ভিজিয়ে রাখুন। একটি পাত্রে জল ফুটিয়ে তাতে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ ও সামান্য নুন দিয়ে চাল ৭০ শতাংশ সেদ্ধ করে নিন।
এবার একটি ভারী তলার হাঁড়িতে প্রথমে ঘি দিন। তার উপর এক স্তর ভাত, তারপর এঁচোড়ের মশলা, আবার ভাত দিয়ে স্তর তৈরি করুন। উপর থেকে কেশর দুধ, গোলাপ জল ও কেওড়া জল ছড়িয়ে দিন।
আরও পড়ুন: Brazilian Footballer Brito Death: বিশ্বকাপে নামার আগেই ব্রাজিল শিবিরে দুঃসংবাদ! বিদায় নিলেন ব্রিটো
ঢাকনা দিয়ে কম আঁচে ২০-২৫ মিনিট দমে রাখুন। রান্না হয়ে গেলে আলতো করে মিশিয়ে গরম গরম পরিবেশন করুন। এই সুগন্ধি নিরামিষ এঁচোড়ের বিরিয়ানি রায়তা বা স্যালাডের সঙ্গে খেতে অসাধারণ লাগে।


