Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের উন্মাদনা এখন ময়দান থেকে ছড়িয়ে পড়েছে ঘরের ড্রয়িং (Brazilian Footballer Brito Death) রুমে। ভারতে ক্রিকেট নিয়ে চর্চা বেশি হলেও ফুটবল বিশ্বকাপ নিয়ে বাড়তি উত্তেজনা কাজ করে। সাদা-কালো টিভি থেকে আজকের স্মার্ট টিভি, যুগের পরিবর্তন হলেও ফুটবল উন্মাদনার কোনও পরিবর্তন হয়নি। ভারতে মূলত বেশিরভাগ সমর্থকরা দুই ভাগে ভাগ থাকেন ব্রাজিল এবং আর্জেন্টিনা। ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরুর আগেই শোকের ছায়া নেমে এল ফুটবল ময়দানে। ব্রাজিলের অন্যতম প্রাক্তন তারকা ব্রিটো-র প্রয়াণে ফুটবল সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে গভীর বিষাদ।
রক্ষণের ‘হারকিউলিস’ (Brazilian Footballer Brito Death)
১৯৭০ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী (Brazilian Footballer Brito Death) দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। রক্ষণে এই দুর্গ ভেদ করে বিপক্ষ দলের স্ট্রাইকারদের ওঠা একপ্রকার অসম্ভব হয়ে উঠত আর এই কারণে তিনি পরিচিত ছিলেন রক্ষণের ‘হারকিউলিস’ নামে।
‘সুন্দর ব্রাজিল দলের’ অন্যতম স্তম্ভ (Brazilian Footballer Brito Death)
১৯৬৪ সালে ব্রাজিলের জাতীয় দলে অভিষেক হয় ব্রিটোর। ১৯৬৬ সালে পর্তুগালের বিরুদ্ধে একটি ম্যাচ খেললেও তাঁকে বিশ্ব চিনেছে ১৯৭০ সাল থেকে। জে সোনালী ব্রাজিলের কথা ঘোরে লোকের মুখে মুখে সেই ‘সুন্দর ব্রাজিল দলের’ অন্যতম স্তম্ভ ছিলেন তিনি।
বৃহস্পতিবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF) তাঁর মৃত্যুর খবর জানিয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ব্রিটো ১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ব্রাজিলের জাতীয় দলের হয়ে ৬১টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ১৯৬৬ সালের বিশ্বকাপেও তিনি একটি ম্যাচ খেলেছিলেন। দলের আরেক গুরুত্বপূর্ণ ডিফেন্ডার উইলসন পিয়াজার সঙ্গে তিনি শক্তিশালী রক্ষণভাগ তৈরি করেছিলেন।
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি সামির জাউদ এক বিবৃতিতে বলেন, “ব্রিটো ব্রাজিলীয় ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে আমাদের ছেড়ে গেলেন। ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ে তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।”
ব্রিটো শুধু ১৯৭০ বিশ্বকাপ জয়ী দলের সদস্যই ছিলেন না, তিনি ১৯৭১ সালে কোপা রোকা এবং ১৯৭২ সালে তাসা ইন্ডিপেনডেন্সিয়া জয়ী ব্রাজিল দলেও ছিলেন।
আরও পড়ুন: Mamata Banerjee FIR: উস্কানিমূলক মন্তব্যের জের, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের জোড়া এফআইআর!
পাঁচবার বিশ্বকাপ জেতা ব্রাজিল এবার ষষ্ঠবার ট্রফি জয়ের লক্ষ্যে নামছে। তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে শনিবার মরক্কোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে।


