Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য্য: দুর্গাপুজোর আবহে বাংলায় (Amit Shah) আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দ্বিতীয় সপ্তমীর দিন কলকাতা ও হাওড়ার একাধিক দুর্গাপুজো মণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর। আজ শনিবার অর্থাৎ প্রথম সপ্তমীর দিন সন্ধ্যায় কলকাতায় পৌঁছবেন তিনি। রাত কাটিয়ে রবিবার সকাল থেকেই শুরু হবে তাঁর পুজো পরিক্রমা।
নির্ধারিত সূচি (Amit Shah)
নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে (Amit Shah) গুজরাতের আমেদাবাদ থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ। রাত ৮টা ১০ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর কথা তাঁর। সেখান থেকে তিনি যাবেন আলিপুরের সৌজন্য বিশ্রাম গৃহে। রাত সেখানেই থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে আলিপুর থেকে রওনা দিয়ে প্রথমে যাবেন হাওড়ার বেলুড় মঠে। সেখানে পুজো ও দর্শনের পর তাঁর যাওয়ার কথা হাওড়ার বালির দেশবন্ধু ক্লাবের দুর্গাপুজো মণ্ডপে।
বিশ্রাম গৃহে মধ্যাহ্নভোজ (Amit Shah)
এরপর কলকাতায় ফিরে দুপুরে আলিপুরের সৌজন্য বিশ্রাম গৃহে মধ্যাহ্নভোজ সারবেন তিনি। তারপর পুজো পরিক্রমায় যাবেন চেতলার ২৪ পল্লি দুর্গাপুজো মণ্ডপে। সেখান থেকে শোভাবাজার রাজবাড়ির পুজো এবং লেকটাউনের শ্রীভূমি দুর্গাপুজো মণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর। সূচি অনুযায়ী, রবিবার দুপুর ৩টে নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে বায়ুসেনার বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ।
দুর্গাপুজোর আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে স্বাভাবিকভাবেই নজর থাকবে তাঁর কলকাতা ও হাওড়া সফরের দিকে।


