Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো (Amit Shah) মণ্ডপে সপ্তমীর সন্ধ্যায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় শোকের আবহ তৈরি হয়েছে রাজ্যজুড়ে। দুর্গাপুজোর আনন্দের মধ্যেই ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনায় একাধিক মানুষের হতাহত হওয়ার খবর সামনে এসেছে। এই ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুর্ঘটনার সময়েই তিনি কলকাতায় পৌঁছন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তাঁর নির্ধারিত কর্মসূচির একাধিক অংশ বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা (Amit Shah)
শনিবার রাতে সমাজমাধ্যমে একটি বার্তায় অমিত শাহ (Amit Shah) দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে যাওয়ার সম্ভাবনার কথাও জানা গিয়েছে।
আরও পড়ুন: Chorbagan Sarbojanin Stampede: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত বহু দর্শনার্থী
এদিকে, প্রধানমন্ত্রীর দপ্তরের তরফেও এই ঘটনায় দুঃখপ্রকাশ করা হয়েছে। শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় কলকাতা পুলিশ। কন্ট্রোল রুম থেকে অতিরিক্ত বাহিনী পাঠানো হয় ঘটনাস্থলে। পাশাপাশি পৌঁছয় দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে অ্যাম্বুল্যান্স। নিরাপত্তার কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে সংশ্লিষ্ট পুজোমণ্ডপ।
দুর্ঘটনার কারণ, হতাহতের প্রকৃত সংখ্যা এবং আহতদের শারীরিক অবস্থা নিয়ে প্রশাসনের তরফে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে একটি টোল ফ্রি হেল্পলাইন চালু করা হয়েছে। দুর্ঘটনা সংক্রান্ত তথ্য জানতে ১৮০০৩৪৫৫৬৭৮ নম্বরে যোগাযোগ করা যাবে। দুর্ঘটনার পর উদ্ধারকাজ ও পরিস্থিতি সামাল দেওয়াই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।


