Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana Helpline) সেপ্টেম্বরের কিস্তির টাকা কবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। এর মধ্যেই নবান্ন সভাঘর থেকে এ বিষয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি পরিকল্পনা অনুযায়ী, ১৫ সেপ্টেম্বরের মধ্যে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে কিস্তির টাকা পাঠানোর প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল।
উঠছে প্রশ্ন (Annapurna Yojana Helpline)
তবে মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণার পর সময় (Annapurna Yojana Helpline) নিয়ে ফের প্রশ্ন উঠেছে। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ পালনের কথা জানানো হয়েছে। ফলে অনেকের প্রশ্ন, সেপ্টেম্বরের কিস্তির ৩,০০০ টাকা কি নির্ধারিত ১৫ তারিখের পরিবর্তে ১৭ সেপ্টেম্বর ‘অন্নপূর্ণা দিবস’-এই অ্যাকাউন্টে পৌঁছবে? যদিও এই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
বিশেষ শোভাযাত্রা (Annapurna Yojana Helpline)
সরকারের তরফে কলকাতার প্রায় এক লক্ষ অন্নপূর্ণা উপভোক্তাকে নিয়ে বিশেষ শোভাযাত্রার পরিকল্পনার কথাও বলা হয়েছে। বর্তমানে রাজ্যের প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Suvendu Adhikari: পুজোর আগেই বাড়ল বিধবা-বার্ধক্য ভাতা
চালু হেল্পলাইন নম্বর
অন্নপূর্ণা যোজনা নিয়ে অভিযোগ বা সমস্যার সমাধানের জন্য চালু হয়েছে সরকারি হেল্পলাইনও। ৮২৮২০৮২৮২০ নম্বরে সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যোগাযোগ করা যাবে। ই-মেলের মাধ্যমেও অভিযোগ জানানো সম্ভব। আগামী ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবসে উপভোক্তাদের জন্য আরও কোনও নতুন ঘোষণা আসে কি না, এখন সেদিকেই নজর।


