Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: মেহরাজউদ্দিন ওয়াদুর পদত্যাগের পর মহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন ব্রিটিশ-আইরিশ ফুটবল প্রশিক্ষক জেমস প্যাট্রিক ম্যাকঅ্যালুন (MSC Coach)। আজ ক্লাবের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ক্লাব সভাপতি গজল উজ জাফর ৪২ বছর বয়সী এই নতুন কোচের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
কোচিং কেরিয়ার ও অভিজ্ঞতা (MSC Coach)
এএফসি প্রো লাইসেন্সধারী জেমস ম্যাকঅ্যালুন ভারতীয় ফুটবলের সঙ্গে পুরোপুরি অপরিচিত নন। গত মরসুমে তিনি সুপার লিগ কেরলের দ্বিতীয় আসরে তিরুবনন্তপুরম কোম্বান্স এফসি-র কোচের দায়িত্ব সামলেছেন। এর আগে তিনি জার্মানির স্থানীয় লিগের দল টেস্টভেরেইন এফসি-র প্রধান কোচ এবং ভিয়েতনামের রাইজিং স্টার ফুটবল অ্যাকাডেমির টেকনিক্যাল ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, কয়েকমাস আগে তিনি বাংলাদেশের ঢাকা মহামেডানের সহকারী কোচের দায়িত্বও পালন করেছিলেন।
আরও পড়ুন: India vs Brazil: মেসি কাণ্ডের জেরেই কি বাংলার মানুষের কাছে ব্রাজিল ম্যাচের চাহিদা কম?
সহকারী কোচ ও লক্ষ্য (MSC Coach)
নতুন প্রধান কোচের সহকারী হিসেবে থাকছেন নাইজেরীয় বংশোদ্ভূত ভারতীয় এবং কলকাতা ময়দানের অভিজ্ঞ প্রশিক্ষক সাহিদ রামন (MSC Coach)। বর্তমানে সাদা-কালো শিবিরের মূল লক্ষ্য আইএফএল থেকে দলটিকে পুনরায় আইএসএলে ফিরিয়ে আনা। অভিজ্ঞ জেমসের কোচিংয়ে মহামেডান শিবির তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।



