Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের উত্তেজনার মাঝেই চুঁচুড়া কেন্দ্র (Asit Mazumder) থেকে সামনে এল এক গুরুত্বপূর্ণ খবর। তৃণমূলের বিদায়ী বিধায়ক অসিত মজুমদার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, ঠিক এমন সময় তাঁর অসুস্থতা রাজনৈতিক মহলেও চর্চার বিষয় হয়ে উঠেছে।
একাধিক শারীরিক সমস্যা (Asit Mazumder)
জানা গিয়েছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তড়িঘড়ি চুঁচুড়ার (Asit Mazumder) একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, পেটের সংক্রমণই তাঁর অসুস্থতার মূল কারণ। পাশাপাশি দীর্ঘদিনের ডায়াবেটিসসহ একাধিক শারীরিক সমস্যাও রয়েছে। বর্তমানে চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন তিনি এবং সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে আপাতত তাঁর পক্ষে নির্বাচনী প্রচারে ফেরা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।

উষ্মার পর ভোট প্রচার
উল্লেখযোগ্য বিষয় হল, এ বছর চুঁচুড়া কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হয়নি। পরিবর্তে তৃণমূল টিকিট দিয়েছে দেবাংশু ভট্টাচার্য-কে। প্রথমদিকে কিছুটা অসন্তোষ প্রকাশ করলেও পরে দলের স্বার্থে সক্রিয়ভাবেই প্রচারে নেমে পড়েছিলেন অসিত মজুমদার। নিয়মিত সভা-সমিতিতে উপস্থিত থেকে কর্মীদের উজ্জীবিত করছিলেন তিনি।

আরও পড়ুন: Dilip Ghosh: বাংলায় বুলডোজার চলবে, ভোটের মুখে হুঁশিয়ারি দিলীপের!
প্রচারে প্রভাব
সম্প্রতি এক প্রচারসভায় তাঁর একটি মন্তব্য ঘিরে বিতর্কও তৈরি হয়। পোলিং এজেন্টদের উদ্দেশে দেওয়া সেই বক্তব্য রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়ার জন্ম দেয়। তবুও প্রচারে কোনও খামতি রাখেননি তিনি। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় নির্বাচনের আগে দলের প্রচারে কিছুটা প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


