Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি আইপিএল-এ এখন পর্যন্ত একটি ম্যাচেও জয় পায়নি কলকাতা নাইট রাইডার্স আর সেই আবহেই জোর জল্পনা নাইট কোচ অভিষেক নায়ারকে নিয়ে (IPL 2026)।
চাকরি যাচ্ছে নায়ারের? (IPL 2026)
ইতিমধ্যে ছয় ম্যাচ খেলা হয়ে গিয়েছে কলকতার যার মধ্যে পাঁচ মাঠেই হার হয়েছে কলকাতার। বৃষ্টির কারণে এক পয়েন্ট এসেসহ কেকেআর শিবিরে। এটা বোধহয় কলকাতার আইপিএল-এ সবথেকে খারাপ ফর্ম। যেখানে ব্যাটিং এবং বোলিং সব বিভাগেই ব্যর্থ, তবে শুধু ব্যর্থ না চূড়ান্ত হতাশা এবং বিতর্কের। বিপক্ষের সামনে মুখ থুবড়ে পড়ছেন নাইটদের সব ‘তারকারা’ (IPL 2026)।
ব্যাটিং, বোলিং অধিনায়কত্ব এবং কোচিং সব বিভাগই এখন প্রশ্নের মুখে। শুরুতে কোচিং এবং স্টাফদের আমূল পরিবর্তন আনা হয়েছিল ভাল পারফরম্যান্সের খোঁজে কিন্তু সেসব অলীক কল্পনা এখন। গত মরশুমের ব্যর্থতার পরে চন্দ্রকান্ত পণ্ডিতকে সরিয়ে দলের কোচের পদে নিয়ে আসা হয় অভিষেক নায়ারকে। কিন্তু তাঁর আমলে আরও খারাপ দলের অবস্থা। এবং তাঁর কোচিং এখন নজরে। মরশুমের মাঝেই কি তবে সরানো হচ্ছে তাঁকে? সেই জল্পনা আরও বাড়িয়ে দিলেন কেভিন পিটারসেন। নতুন কোচের নামও বলে দিলেন তিনি।
শুক্রবার ম্যাচ শেষে অভিষেক নায়ার এবং রাহানেকে কথা বলতে দেখা যায় এবং সেখানে অভিষেকের চোখেমুখে ছিল বিরক্তির ছাপ স্পষ্ট। এর মাঝেই নায়ারকে সরানোর জল্পনা বাড়িয়ে দিলেন পিটারসেন। শুক্রবার ম্যাচ চলাকালীন তিনি নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেন তিনি। সেখানে তিনি লেকেহ্ন, ‘বাজ (ব্রেন্ডন) ম্যাকালামই আগামী মরশুমে KKR-এর কোচ হবেন। এই ট্যুইটটা বুকমার্ক করে রাখুন।’

আরও পড়ুন: Asit Mazumder: ভোট প্রচারের মাঝেই অসুস্থ অসিত, ভর্তি হাসপাতালে
তবে সেই সম্ভাবনা একদম উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। কারণ দীর্ঘদিন কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন ব্রেন্ডন। আইপিএল শুরুর সময় থেকেই মাঠে ঝড় তুলেছিলেন তিনি। আইপিএল-এর প্রথম ম্যাচে তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের সাক্ষী ঠেকেছিল ক্রিকেটবিশ্ব। তাঁর ১৫৮ রানের ইনিংস আজও আইপিএল-এ স্মরণীয় হয়ে রয়েছে (IPL 2026)।
ম্যাকালাম ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত খেলেছিলেন কলকাতার হয়েই। গড়েছিলেন একাধিক নজির। এর পরে আবার ২০১২ ও ২০১৩ সালে ফেরেন টিমে। শুধু প্লেয়ার নয়, কোচ হিসেবেও নাইট শিবিরকে সাফল্য এনে দেওয়ার নজির রয়েছে তাঁর। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত কোচিং করান নাইটদের। তাঁর কোচিংয়েই ২০২১ সালে আইপিএল-এর খেতাব জেতে নাইট রাইডার্স।


