Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে হেরে সিরিজ হেরেছে ভারত। এবার নিয়মরক্ষার ম্যাচের আগেই দলে একাধিক পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া শিবির (Australia)।
অজি দলে একাধিক পরিবর্তন (Australia)
শুভমন গিলের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের নামে করে নিয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডেই সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া শিবির। এবার সিডনিতে শেষ একদিনে ম্যাচ খেলতে নামার আগে দলে একাধিক পরিবর্তন করা হচ্ছে। দলে যোগ দিতে চলেছেন তিন ক্রিকেটার (Australia)।
সূত্রের খবর অনুযায়ী গ্লেন ম্যাক্সওয়েল চোট সারিয়ে খেলার জন্য প্রস্তুত। টি-টোয়েন্টি সিরিজে খেলবেন বেন ডোয়ারসুইসও। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ তিনটি ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে ম্যাক্সওয়েলকে। তিনি কব্জির চোট সারিয়ে এখন সুস্থ। চতুর্থ ও পঞ্চম ম্যাচের জন্য ডোয়ারসুইসকে দলে নেওয়া হয়েছে তাছাড়াও টি-টোয়েন্টি দলে কোজি দিয়েছেন জশ ফিলিপকে।
নতুন পেসার মাহলি বিয়ার্ডম্যানকে তৃতীয় ম্যাচ থেকে টি-টোয়েন্টি দলে রাখা হবে। কারণ, জশ হ্যাজেলউডকে দ্বিতীয় ম্যাচের পর এবং শন অ্যাবটকে শেফিল্ড শিল্ডের চতুর্থ রাউন্ডের প্রস্তুতির জন্য তৃতীয় ম্যাচের পর ছেড়ে দিতে হবে। শেফিল্ড শিল্ডে খেলে তারা প্রস্তুত হবেন ঐতিহ্যবাহী অ্যাশেজের জন্য।

আরও পড়ুন: Pakistan: ভারতীয় দলকে ‘জঙ্গির’ সাথে তুলনা করে বিতর্কিত মন্তব্য পাক নেতার
ক দিনের দল থেকে ব্যাটার মার্নাস লাবুশানেকেও ছেড়ে দেওয়া হয়েছে শেফিল্ড শিল্ডে খেলার জন্য এ। তিনিও অ্যাশেজের জন্য প্রস্তুত হবেন এই টুর্নামেন্টে। এর পাশাপাশি শনিবার সিডনিতে শেষ এক দিনের ম্যাচে দলে যোগ দিচ্ছেন জ্যাক এডওয়ার্ডস এবং ম্যাট কুনেম্যান (Australia)।


