Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ওয়াশিংটন সুন্দরের জায়গায় এ বার সুযোগ দেওয়া হয়েছে LSG অলরাউন্ডারকে (Washington Sundar)।
জাতীয় দলে সুযোগ আয়ুষ বাদোনির (Washington Sundar)
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে উদ্বেগ বাড়ছে ভারতীয় শিবিরে। তিলক বর্মার অসুস্থতার পর চোটের কবলে ঋষভ পন্থ ও ওয়াশিংটন সুন্দর। রবিবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তারকা অলরাউন্ডার। তাঁর পরিবর্তে জাতীয় দলের দরজা খুলে গেল এক নতুন মুখের (Washington Sundar)।
ভারতীয় দলে প্রথমবার ডাক পেলেন আয়ুষ বাদোনি। নিউ জিল্যান্ডের জন্য বাকি দুই ওয়ানডে দলে খেলার জন্য ডাক পেয়েছেন আয়ুষ। অফ স্পিনার হিসেবেও দক্ষ তিনি। তাঁর ২৭টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাঁর উইকেটের সংখ্যা ১৮। ব্যাট হাতে ৬৯৩ রানের মালিক তিনি। তাঁর মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি।

আইপিএল-ও সাফল্য রয়েছে তাঁর। বাদোনি ২০২২ সাল থেকে খেলছেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে। আইপিএল-এ ৫৬টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ৫৬ ম্যাচে তাঁর সংগ্রহে রয়েছে ৯৬৩ রান। ৬টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। বল হাতে ৪ উইকেট নিয়েছেন তিনি।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মাঠে নামার গাই চোটের কারণে ছিটকে যান ঋষভ পন্থ। তাঁর জায়গায় নির্বাচকরা দলে সুযোগ দিয়েছেন ধ্রুব জুরেলকে। বাদোনি এবার জাতীয় দলে প্রথমবার সুযোগ পেলেন ওয়াশিংটন সুন্দরের জায়গায় (Washington Sundar)।


