Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মোহাম্মদ আলী: বাংলাদেশের নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ১৩ জনের (Bangladesh Accident)। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর প্রায় ৫টা নাগাদ নাটোর-পাবনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বরিশাল থেকে আসছিল বাস (Bangladesh Accident)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরিশাল থেকে আসা আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় দু’টি গাড়িই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে সাহায্যের জন্য এগিয়ে আসেন।
ঘটনাস্থলেই মৃত্যু ৯ জনের (Bangladesh Accident)
বনপাড়া হাইওয়ে থানার সহকারী পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। তাঁদের মধ্যে ট্রাকচালক আলমগীর হোসেনও রয়েছেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। পরে আহত অবস্থায় নাটোর সদর হাসপাতাল-সহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে।
আহতদের পাঠানো হল বিভিন্ন হাসপাতালে (Bangladesh Accident)
দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও দমকলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের স্থানীয় হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। তবে তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন: DESU 7 Film Review: ভরপুর অ্যাকশন, রোম্যান্সে মাখামাখি, কেমন হল দেবের দেশু ৭?
মহাসড়কে দীর্ঘ যানজট
দুর্ঘটনার জেরে নাটোর-পাবনা মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। মৃতদের অধিকাংশের নাম ও পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় দু’টি যানবাহনই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কী কারণে এই ভয়াবহ সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।



