Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) এবার চালু হল গ্রিসে। এর ফলে বিশ্বের মোট ১০টি দেশে UPI ব্যবহার করা যাবে। ভারতীয় পর্যটক, ব্যবসায়ী এবং প্রবাসীরা এখন গ্রিসে পরিচিত UPI-সমর্থিত অ্যাপের মাধ্যমে দ্রুত, নিরাপদ ও সহজে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন(Greece UPI)।
ইউরোপে দ্রুত এগোচ্ছে UPI (Greece UPI)
গ্রিস সফরে থাকা কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এথেন্সে ইউরোব্যাঙ্ক সদর দফতরে UPI পরিষেবার উদ্বোধন উপলক্ষে একটি সরাসরি প্রদর্শনী দেখেন। ইউরোব্যাঙ্ক এবং NPCI International Payments Limited (NIPL)-এর যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু হয়েছে।
পীযূষ গোয়েল জানান, এই অংশীদারিত্বের ফলে যোগ্য ব্যবহারকারীরা তাৎক্ষণিক, নিরাপদ এবং নির্বিঘ্নে অর্থ লেনদেন করতে পারবেন। পাশাপাশি প্রচলিত আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার তুলনায় লেনদেনের খরচও কমবে।
বর্তমানে যেসব দেশে UPI পরিষেবা উপলব্ধ রয়েছে সেগুলি হল গ্রিস, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহী (UAE), ফ্রান্স, মরিশাস, নেপাল, ভুটান, কাতার, শ্রীলঙ্কা এবং কম্বোডিয়া।
ইউরোপে UPI-এর সম্প্রসারণও দ্রুত এগোচ্ছে। এর আগে ফ্রান্সের নিস শহরের বিখ্যাত গ্যালারিস লাফায়েত-এ UPI চালু হয়। ২০২৪ সালে প্যারিসের আইফেল টাওয়ারেও UPI-এর মাধ্যমে পেমেন্টের সুবিধা শুরু হয়েছিল।
ভারত সরকারের লক্ষ্য, দেশের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (DPI) বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া। বিভিন্ন দেশের ব্যাংক, পেমেন্ট পরিষেবা সংস্থা এবং সরকারের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে UPI-কে আন্তর্জাতিক পর্যায়ে আরও বিস্তৃত করা হচ্ছে(Greece UPI)।
আরও পড়ুন: Indus Waters Treaty: সিন্ধু জলচুক্তি ঘিরে পাকিস্তানের হুঁশিয়ারি, কেন এত গুরুত্বপূর্ণ এই চুক্তি?
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI)-র তৈরি UPI ইতিমধ্যেই ভারতে রিয়েল-টাইম ব্যাংক-টু-ব্যাংক লেনদেনে বিপ্লব এনেছে। বিদেশেও এই পরিষেবার বিস্তারের মাধ্যমে সীমান্ত-পার অর্থপ্রদান আরও সহজ, দ্রুত এবং সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে(Greece UPI)। গ্রিসে UPI চালুর মাধ্যমে ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরও একধাপ বৃদ্ধি পেল।



