Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সুপার ফোরে আজ মুখোমুখি নামছে ভারত ও বাংলাদেশ। ফাইনালের টিকিট পেতে আজ ভারতকে হারাতে হবে বাংলাদেশকে (Asia Cup 2025)।
ম্যাচের আগে হুংকার বাংলাদেশের (Asia Cup 2025)
দ্বিতীয় স্থান অধিকার করে বাংলাদেশ সুপার ফোরে প্রবেশ করেছে। সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী দল। তবে এবার তাদের সামনে এশিয়া কাপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ভারত। যাদের সামনে ওমান ছাড়া আর তেমন কেউই লড়াই করতে পারে নি। এবার সেই ভারতকে হারানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ দল (Asia Cup 2025)।
ভারতের শক্তির সামনে দাঁড়াতে পারে নি পাকিস্তান। দুবার মুখোমুখি হয়ে মেনে নিতে হয়েছে লজ্জার হার। তারপর পাকিস্তান দল এনেছে একের পর এক অজুহাত যদিও সমর্থকদের মতে সেগুলো ভিত্তিহীন। তাদের মতে নিজেদের ব্যর্থতা ঢাকতেই এসব বলছে পাক দল। পাকিস্তানের এই লজ্জার হার নিয়ে বোর্ডকে একহাত নিয়েছেন শোয়েব আখতার। পাকিস্তান চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে দলের দায়িত্ব নিজের হাতেও নিতে চেয়েছেন। একদিকে যেমন ভারতীয় দাপটে কোনও দলই পাত্তা পাচ্ছে না সেই অবস্থায় বাংলাদেশের মতে তারা তৈরি ভারতকে হারাতে।
ম্যাচের আগে এক সাংবাদিক বৈঠকে বাংলাদেশের কোচ ফিল সিমন্সকে ভারতকে হারানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন ‘সব দলেরই হারানোর ক্ষমতা আছে ভারতকে। ভারত আগে কী করেছে, সেটা কাজে আসে না বরং একটা নির্দিষ্ট দিনের জন্য খেলাটা হয়। সেদিনের খেলায় ম্যাচের দিনে ২০ ওভারের লড়াইটাই আসল। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলব, অপেক্ষায় থাকব ভারতের ভুলের।’
আরও পড়ুন: Rubel Das: “এক নারীতেই আসক্ত থাকতে চাই” : রুবেল
তবে এশিয়া কাপের সূচি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ দল। আজ ভারতের বিরুদ্ধে খেলার পরই আগামীকাল তাদের মাঠে নামতে হবে পাকিস্তানের বিরুদ্ধে। টানা খেলার কারণে বিশ্রাম পায় নি বাংলাদেশ দল আর সেই তারা ক্ষোভ প্রকাশ করেছে বলেই সূত্রের খবর।

ভারতকে হারানোর জন্য তার কাছে অস্ত্র তৈরি আছে বলেই তিনি জানান। তবে ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে কিন্তু চিন্তায় রাখছে লিটন দেশের চোট। তিনি অনুশীলনের সময় চোট পান, এখনও নিশ্চিত নন তিনি আজ মাঠে নামতে পারবেন কিনা। চিন্তায় রাখবে লিটন দেশের রিসেন্ট ফর্ম। অন্যদিকে ভারতের ওপেনিং জুটি রয়েছেন আক্রমণাত্মক মেজাজে। এই অবস্থায় এখন দেখার কতটা লড়াই হয় ভারত বাংলাদেশ ম্যাচে (Asia Cup 2025)।


