Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভূমিকম্পে বিল্ডিংয়ের রেলিং ভেঙে বাংলাদেশের রাজধানী ঢাকার বংশালে অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা পঞ্চাশেরও বেশী। তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার ডিউটি অফিসার। তিনি জানিয়েছেন, বংশালের কসাইতলীতে এক পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে পড়লে ছয়জন নিহত হন(Bangladesh)।
ঢাকায় অন্তত ৩ জনের মৃত্যু (Bangladesh)
নিহতদের মরদেহ সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে একজন শিশু। একজন ওই মেডিক্যাল কলেজেরই শিক্ষার্থী। তার নাম রাফিউল। বাকিদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ভিডিও ফুটেজে রেলিং ভেঙে নিহতদের রক্তাক্ত দেহ রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছে।
ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র ভূমিকম্প (Bangladesh)
এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়। রাজধানীর বিভিন্ন স্থানে ভবন হেলে পড়া সহ বিভিন্ন ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আবহাওয়া দফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদির মাধবদি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
‘ভূমিকম্পের সঙ্গে পুরো বিল্ডিং দুলতে থাকে’(Bangladesh)
রাজধানী কালাচাঁদপুরের বাসিন্দা আফরোজা খানম লাকি বলেন, ‘আমাদের বাড়ি ৭ তলায়। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে পুরো বিল্ডিং দুলতে থাকে। জোরে জোরে শব্দ হতে থাকে। ঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে যায়। আমরা দৌড়ে নিচে যাওয়া শুরু করলাম, কিছু সময়ের মধ্যেই কম্পন থেমে যায়।’পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকার বাসিন্দা সুশান্ত দাস বলেন, ‘জরুরি কাজে বাড়ির নিচে যাই। হঠাৎ খেয়াল করি ভূমিকম্প হচ্ছে। এ সময় বৈদ্যুতিক খুঁটি জোরে জোরে ঝাঁকি দিচ্ছিল। মনে হচ্ছিল এখনই তার ছিঁড়ে পড়ে যাবে। সবাই নিচে নেমে আসে। অনেককে চিৎকারও করতে শোনা যায়।’
বাংলাদেশের বিভিন্ন এলাকায় কম্পন (Bangladesh)
গোপালগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরায়, নরসিংদি, যশোর, জামালপুর, দিনাজপুর, ঝালকাঠি, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, বাগেরহাট, মাদারিপুর, শেরপুর, সিলেট, ফেনি, খুলনাতেও ভূমিকম্পের তথ্য জানান। ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। কলকাতাসহ আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়। এছাড়া পাকিস্তানেও ভূমিকম্প অনুভূত হয়েছে।



