Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারত–বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনে নয়া মাত্রা। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ঢাকার হাইকমিশনারকে তলব করল ভারতের বিদেশ মন্ত্রক (MEA)(Bangladesh)। অভিযোগ, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে এক গোষ্ঠী হুমকি দিয়েছে। এই ঘটনার পরই নয়াদিল্লি কড়া অবস্থান নেয়।
ঢাকায় বন্ধ ভারতীয় ভিসা সেন্টার (Bangladesh)
এরই পরিপ্রেক্ষিতে ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বুধবার সকালেই বন্ধ করে দেওয়া হয়। জানা গিয়েছে, বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ প্রায় ২০ মিনিট ধরে নয়াদিল্লির MEA সদর দফতরে বৈঠক করেন।
ভারতের বিদেশমন্ত্রকের অভিযোগ (Bangladesh)
বিদেশমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি ঘটনা ঘিরে চরমপন্থী গোষ্ঠীগুলি যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। দুর্ভাগ্যজনকভাবে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনও পর্যন্ত এই ঘটনাগুলির পূর্ণাঙ্গ তদন্ত করেনি এবং ভারতকে এবিষয়ে তেমন কোনও প্রমাণও দেয়নি।”
রাজনৈতিক নেতার বিতর্কিত মন্তব্যে জলঘোলা (Bangladesh)
কূটনৈতিক টানাপোড়েনের সূত্রপাত জাতীয় নাগরিক পার্টি (NCP)–র নেতা হাসনাত আবদুল্লাহর বিতর্কিত মন্তব্য থেকে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে তিনি হুঁশিয়ারি দেন, বাংলাদেশ নাকি ভারতবিরোধী ও বিচ্ছিন্নতাবাদী শক্তিকে আশ্রয় দিতে পারে এবং ভারতের উত্তর–পূর্বাঞ্চল বা ‘সেভেন সিস্টার্স’কে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতে পারে।
মন্তব্য “দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক”
মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, এই ধরনের মন্তব্য “দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক” এবং যোগ করেন, “ভারত একটি বৃহৎ দেশ, পরমাণু শক্তিধর ও বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি।”
আরও পড়ুন: OSCAR : অস্কারে শর্টলিস্টেড হোমবাউন্ড: সমাজমাধ্যমে উচ্ছ্বসিত পোস্ট করণ জোহরের
টানাপোড়েনে ভারত-বাংলাদেশ সম্পর্ক (Bangladesh)
এর আগেও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস উত্তর–পূর্ব ভারতকে ‘ল্যান্ডলকড’ বলে মন্তব্য করে বিতর্কে জড়ান। সব মিলিয়ে পারস্পরিক অভিযোগ–পাল্টা অভিযোগে ভারত–বাংলাদেশ সম্পর্ক বর্তমানে চরম চাপে রয়েছে।



