Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অনড় রইল। জানিয়ে দিল যে তারা ভারতে খেলতে আসবে না (Bangladesh)।
সিদ্ধান্তে অনড় বাংলাদেশ (Bangladesh)
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সবথেকে বেশি চর্চায় বাংলাদেশ। মুস্তাফিজুর ইস্যুতে তারা ভারতে খেলতে আসতে অস্বীকার করে এবং সেই মর্মে আইসিসি-কে চিঠিও দেয়। শেষ খবর অনুযায়ী আইসিসি জানিয়ে দেয় বাংলাদেশকে ভারতেই খেলতে আসতে হবে। বিকল্প হিসেবে তাদের কাছে ছিল বিশ্বকাপ থেকে নাম কাটিয়ে নেওয়া। কিন্তু আইসিসি-র চূড়ান্ত সিদ্ধান্তের পরেও নিজের সিদ্ধান্তেই অনড় রইল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার ১৩ জানুয়ারি দুপুরে BCB ও ICC-র মধ্যে ভিডিয়ো কনফারেন্সে BCB তাদের সিদ্ধান্তের কথা ICC-কে জানায় (Bangladesh)।
ভিডিও কনফারেন্সে BCB-র পক্ষে ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালন কমিটির চেয়ারম্যান নাজ়মুল আবেদিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজ়ামউদ্দিন চৌধুরী। বিসিবি জানিয়েছে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে সেখানে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড়। আইসিসি বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা বললে বাংলাদেশ সিদ্ধান্তে কোনও বদল করেনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে গ্রুপ C-তে। তাদের ম্যাচ রয়েছে কলকাতা ও মুম্বইয়ে। মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেবার পর তারা নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারতে দল পাঠাবে না বলে জানায়। তাদের দাবি ছিল বাংলাদেশের প্লেয়ার ও সাপোর্ট স্টাফরা ভারতে সুরক্ষিত নন। দু’পক্ষই সমাধানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যেতে চায়।
বাংলাদেশ যদি ভারতে খেলতে না আসে তাহলে ওয়াকওভার দেওয়া হবে বিপক্ষকে এবং তার ফলে দুই দলই ২ পয়েন্ট করে পেয়ে যাবে। আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে অন্যদলক সুযোগ দিতে পারে। শেষ অপশন বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় আয়োজন করতে পারে। সেক্ষেত্রে পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে হবে শ্রীলঙ্কায়। কিন্তু এত কম সময়ের মধ্যে এই ভেন্যু পরিবর্তন কতটা করা সম্ভব হবে সেটা সময় বলবে। আপাতত এই বিষয়টা এখন জটিল থেকে জটিলতর রূপ ধারণ করছে (Bangladesh)।


