Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই প্রথমবারের মতো চিনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র একটি প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)(BJP CPC Meet)। সোমবার নয়াদিল্লির বিজেপি সদর দফতরে ছয় সদস্যের এই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়, যা ভারত-চিন সম্পর্কের ধীরে ধীরে উষ্ণতার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে এরই শাক্সগাম উপত্যকার দাবি চিনের বক্তব্যে ধন্দ বেড়েছে।
পারস্পরিক আলোচনা জোরদারের উদ্যোগ (BJP CPC Meet)
এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল দলস্তরের যোগাযোগ বাড়ানো এবং পারস্পরিক আলোচনা জোরদার করা। বিশেষজ্ঞদের মতে, ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চি না প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর ভারত-চিন সম্পর্কের বরফ কিছুটা গলতে শুরু করেছে, তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ।
আন্তঃদলীয় যোগাযোগ শক্তিশালী করার উদ্যোগ (BJP CPC Meet)
সিপিসি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আন্তর্জাতিক বিভাগ (আইডিসিপিসি)-র ভাইস মন্ত্রী সান হাইয়ান। তাঁর সঙ্গে ছিলেন ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত সু ফেইহং। বিজেপি পক্ষের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক অরুণ সিং। বিজেপির বিদেশ বিষয়ক ইনচার্জ বিজয় চৌথাইওয়ালে জানান, আলোচনায় বিজেপি ও সিপিসি-র মধ্যে আন্তঃদলীয় যোগাযোগ কীভাবে আরও শক্তিশালী করা যায়, সে বিষয়েই জোর দেওয়া হয়েছে।
আরএসএস নেতৃত্বের সঙ্গেও সাক্ষাৎ (BJP CPC Meet)
বৈঠক শেষে অরুণ সিং সোশ্যাল মিডিয়ায় জানান, সিপিসি প্রতিনিধি দলের সঙ্গে যোগাযোগ ও পারস্পরিক মিথস্ক্রিয়া বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। বিজেপির সঙ্গে বৈঠকের একদিন পর সিপিসি প্রতিনিধি দল আরএসএস-এর সদর দফতর কেশব কুঞ্জে সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করে। আরএসএস সূত্রে জানানো হয়, এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল এবং কোনও নির্দিষ্ট এজেন্ডা ছিল না। এই সময় আরএসএস প্রধান মোহন ভাগবত দিল্লিতে উপস্থিত ছিলেন না।
কংগ্রেসের তীব্র সমালোচনা (BJP CPC Meet)
যদিও বিজেপি ও সিপিসি-র মধ্যে অতীতেও দলীয় স্তরে যোগাযোগ ছিল, গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম এমন বৈঠক হওয়ায় এর রাজনৈতিক গুরুত্ব অনেক। তবে এই বৈঠক ঘিরে কংগ্রেস তীব্র সমালোচনা করেছে। বিরোধী দলটি শাক্সগাম উপত্যকা নিয়ে চিনের দাবির প্রসঙ্গ তুলে বিজেপির এই উদ্যোগের সময় ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে।



