Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: জলজ্যান্ত বেঁচে রয়েছেন। রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর নিয়ম মেনে এনুমারেশন ফর্মও পূরণ করেছিলেন। অথচ এসআইআর-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই নিজেকে আবিষ্কার করলেন মৃতদের তালিকায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়া(Bankura) শহরের ১৭ নম্বর ওয়ার্ডের পাটপুর এলাকায়। মৃত হিসেবে নথিভুক্ত করা হয়েছে ওই এলাকার বাসিন্দা আরতি সহিসকে। এই ঘটনায় তিনি আদৌ ভোট দিতে পারবেন কি না, কিংবা রেশন, লক্ষ্মীর ভান্ডার-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা চালু থাকবে কি না, তা নিয়ে চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবারের।
জীবিত হয়েও খসড়া তালিকায় ‘মৃত’!(SIR)
বাঁকুড়ার ১৭ নম্বর ওয়ার্ডের পাটপুর এলাকার বাসিন্দা ৫৮ বছর বয়সি আরতি সহিস। তাঁর পরিবারে মোট ছয়জন ভোটার রয়েছেন। রাজ্যজুড়ে এসআইআর(SIR) প্রক্রিয়া শুরু হলে পরিবারের সকলের সঙ্গে তিনিও এনুমারেশন ফর্ম পূরণ করেন। কিন্তু নির্বাচন কমিশনের তরফে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায়, পরিবারের বাকি পাঁচজনের নাম থাকলেও আরতির নাম নেই। পরে বুথের মৃত ভোটারদের তালিকা খুঁজে দেখতেই নিজের নাম সেখানে দেখতে পান তিনি। এই ঘটনায় হতবাক হয়ে পড়েন আরতি সহিস ও তাঁর পরিবারের সদস্যরা। ভোটাধিকার হারানোর পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কাও ঘিরে ধরেছে তাঁদের।

ঘটনায় শুরু রাজনৈতিক চাপানউতোর(SIR)
জীবিত একজন মানুষ কীভাবে নির্বাচন কমিশনের প্রকাশিত মৃতদের তালিকায় স্থান পেলেন, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের দাবি, এর সম্পূর্ণ দায় নির্বাচন কমিশনের। ভুয়ো ভোটার তত্ত্বকে প্রতিষ্ঠা করতেই কমিশন ইচ্ছাকৃতভাবে জীবিত মানুষকে মৃত দেখাচ্ছে বলে অভিযোগ তৃণমূলের।
আরও পড়ুন: Poush Mela: শান্তিনিকেতনে শুরু ঐতিহ্যবাহী পৌষমেলা, উপচে পড়া ভিড় পর্যটকদের
রাজ্য সরকারের দিকেই অভিযোগের আঙুল বিজেপির (SIR)
অন্যদিকে বিজেপি এই ঘটনার দায় রাজ্য সরকারের ঘাড়ে চাপিয়েছে। বিজেপির দাবি, রাজ্য সরকারই বিএলও নিয়োগ করে, ফলে এই ভুলের দায় রাজ্যকেই নিতে হবে। যদিও বিজেপির তরফে জানানো হয়েছে, যদি বিএলও-র গাফিলতিতে এই ঘটনা ঘটে থাকে, তাহলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট বিএলও-র বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
আরও পড়ুন: Calcutta High Court : মেসি মামলায় একাধিক প্রশ্ন হাই কোর্টের, শুনানি শেষে রায়দান স্থগিত


