Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: বড়দিনের আগেই বড় উপহার পেতে চলেছে শহর কলকাতা। শীতের শহরে কলকাতায় বসতে চলেছে তারকার মেলা। কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি যে আগামী ডিসেম্বরে কলকাতায় আসছেন তা আগেই জানা গিয়েছিল। কলকাতার ক্রীড়া প্রেমীদের জন্য এবার আরও বড় উপহার ও চমক। মেসির সঙ্গে ডিসেম্বরে শহরে আসছেন বার্সেলোনা এবং ইন্টার মিয়ামিতে খেলা একদা তাঁর সতীর্থ খেলোয়াড় তথা ব্রাজিলীয় কিংবদন্তি নেইমার, সুয়ারেজ, রড্রিগো ডি পল, জর্ডি আলবা, সার্জিও বুসগেটসও (Barcelona Legends Reunion)।
যুবভারতীতে প্রদর্শনী ফুটবল ম্যাচ (Barcelona Legends Reunion)
১৩ ডিসেম্বর যুবভারতীতে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলার কথা রয়েছে মেসি সহ কিংবদন্তি এই ফুটবলারদের। যুবভারতীতে মোহনবাগান মেসি অলস্টার বনাম ইস্টবেঙ্গল মেসি অলস্টার ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে অংশ নেবেন দুই প্রধানের প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়দের পাশাপাশি বিদেশী খেলোয়াড়রাও। থাকছে আকর্ষণীয় সঙ্গীত অনুষ্ঠান। এছাড়াও একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা। ১২ ডিসেম্বরই কলকাতায় চলে আসছেন সকলে।
আরও পড়ুন:Shubman Gill: বিরাট-রোহিতকে নিয়ে বড় বার্তা দিলেন শুভমন
এই প্রথম একসঙ্গে বিশ্ব ফুটবলের এতজন মহাতারকাকে (Barcelona Legends Reunion) দেখতে পেতে চলেছে শহরের ক্রীড়াপ্রেমীরা। সবমিলিয়ে শীতের কলকাতায় বড়দিনের আগেই ফুটবল কার্নিভালে মাততে চলেছে শহর কলকাতা। ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্তর উদ্যোগে ১৪ বছর পর দ্বিতীয়বারের জন্য কলকাতায় পা রাখতে চলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি মেসি।
মুম্বই-দিল্লিতেও অনুষ্ঠানে যোগ দেবেন মেসিরা (Barcelona Legends Reunion)
এই ভারত সফরে শুধু কলকাতা নয়, মুম্বই এবং দিল্লিতেও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন মেসিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এবং বর্তমান তারকাদের সঙ্গেও অনুষ্ঠান রয়েছে মেসিদের। ১৪ ডিসেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম এবং ১৫ ডিসেম্বর দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন মেসি সহ সকলেই। মুম্বইয়ে মেসির সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি শচীন তেন্ডুলকরকেও।
আরও পড়ুন: Mohun Bagan: ম্যাচ জিতেও শুনতে হলো ‘গো ব্যাক’ স্লোগান, প্রতিবাদ সমর্থকদের
কলকাতার খেলাপ্রেমীদের কথা মাথায় রেখে দিল্লি, মুম্বইয়ের থেকে সল্টলেকে টিকিটের দাম কিছুটা কম রাখা হয়েছে বলেই জানিয়েছেন উদ্যোক্তারা। সল্টলেক স্টেডিয়ামে মেসিদের অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। মোট ৬১ হাজার টিকিট বিক্রির জন্য বাজারে ছাড়া হবে। কলকাতায় টিকিটের মূল্য শুরু হয়েছে জিএসটি ছাড়া ৩,২৫০ টাকা থেকে। উদ্যোক্তাদের দাবি, প্রথম দিনে ১০ মিনিটের মধ্যেই ২৪ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। সুতরাং উৎসবের রেশ কাটিয়ে ওঠার আগেই মেসি, নেইমার, সুয়ারেজদের (Barcelona Legends Reunion) জ্বরে কাঁপছে শহর কলকাতা।


