Last Updated on [modified_date_only] by Sumana Bera
অভ্রদ্বীপ দাস, কলকাতা: বরানগর থেকে ব্যারাকপুর, উত্তর কলকাতার শহরতলির বাসিন্দার দীর্ঘদিনের স্বপ্ন এবার বাস্তবায়নের পথে! সমস্ত আইনি ও প্রযুক্তিগত জট কাটিয়ে অবশেষে ‘পিঙ্ক লাইন’ মেট্রো প্রকল্পে NOC দিল কলকাতা পুরসভা। কী কী বদল আসছে এই প্রকল্পে (Barrackpore Metro)? কীভাবে সুরক্ষিত রাখা হচ্ছে পানীয় জলের লাইন?
ছুটবে ব্যারাকপুর রুটে মেট্রো (Barrackpore Metro)
দীর্ঘ প্রতীক্ষার অবসান! উত্তর কলকাতার অন্যতম ব্যস্ত পথ বিটি রোড বরাবর ছুটবে মেট্রো। বরানগর থেকে ব্যারাকপুর রুটে মেট্রো পরিষেবা। কেটে গিয়েছে প্রস্তাবিত ‘পিঙ্ক লাইন’ মেট্রো করিডরের কাজের সামনে থাকা সবচেয়ে বড় বাধা। বি.টি. রোডের নিচের গুরুত্বপূর্ণ পানীয় জলের পাইপলাইনের সুরক্ষার কথা মাথায় রেখে এতদিন যা স্থগিত ছিল, তাতে শর্তসাপেক্ষে সবুজ সংকেত দিয়েছে কলকাতা পুরসভা।
আরও পড়ুন: SSKM: হাসপাতালের মধ্যেই ভেঙে পড়ল গাছ, মৃত্যু মহিলার
বরানগর-ব্যারাকপুর পিঙ্ক লাইন মেট্রো (Barrackpore Metro) করিডরের মোট দৈর্ঘ্য প্রায় ১২.৫ কিলোমিটার। বি.টি. রোডের ওপর দিয়েই তৈরি হবে মেট্রো পথ। প্রস্তাবিত প্রধান স্টেশনের বরানগর, কামারহাটি, তারাপুকুর, খড়দহ, সুভাষ নগর, টাটা গেট ও ব্যারাকপুর। মেট্রো নির্মাণের সময় জল পরিষেবা সচল রাখতে তৈরি হবে নতুন পৃথক ওয়াটার পাইপলাইন।
আরও পড়ুন:Agnimitra Paul: ফুটপাতেই-সংসার! অধিকার কে দিয়েছে? অগ্নিমিত্রার ধমকের পরই নিন্দার ঝড়
পুরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, ১২ কিলোমিটার দীর্ঘ করিডোরের অগ্রগতি প্রশাসনিক সদিচ্ছার প্রমাণ। এই মেট্রো চালু হলে বি.টি. রোডের দীর্ঘদিনের যানজট কমবে এবং নিত্যযাত্রীদের যাতায়াতের সময় অনেকটাই বেঁচে যাবে। পাশাপাশি, শহরের পানীয় জল সরবরাহ অক্ষুণ্ণ রেখে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তকে এক উপযুক্ত নাগরিক সুরক্ষাকবচ বলেও উল্লেখ করেন তিনি।
নতুন ওয়াটার পাইপলাইন বসিয়ে পানীয় জল পরিষেবা স্বাভাবিক রাখার মাধ্যমেই দ্রুত গতিতে শুরু হতে চলেছে মেট্রোর মূল পরিকাঠামোর কাজ। ফলে খুব শিগগিরই নতুন ভোরের সাক্ষী হতে চলেছে বরানগর থেকে ব্যারাকপুরবাসী (Barrackpore Metro)।


