Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতে খেলতে না আসার সিদ্ধান্তে অনড় থেকেই বিশ্বকাপ বয়কট বাংলাদেশের (BCB)।
আইসিসি-কে হুমকি বাংলাদেশের (BCB)
নিজেদের সিদ্ধান্তে অনড় থেকেই ভারতে হতে চলা বিশ্বকাপ বয়কট করল বাংলাদেশ। আবার বাংলাদেশ তাকিয়ে রয়েছে আইসিসি-র দিকে। বাংলাদেশকে আইসিসি ডেডলাইন দিয়েছিল ২২ জানুয়ারির মধ্যে নিজেদের সিদ্ধান্ত জানাতে কিন্তু সময় শেষের আগেই তারা জানিয়ে দেয় বাংলাদেশ ভারতে খেলতে আসবে না। অর্থাৎ বয়কটের পথেই হাঁটলো বাংলাদেশ (BCB)।
ঘটনার সূত্রপাত ঘটে মুস্তাফিজুরকে আইপিএল-এ খেলতে না দেওয়ার পর থেকে। তারা আগে আইপিএল সম্প্রচারণ নিষিদ্ধ করে এবং এরপর জানায় নিরাপত্তার কারণে ভারতে খেলতে আসবে না। বুধবারের বৈঠকে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছিল, ভারতে খেলার ক্ষেত্রে নিরাপত্তার কোনও ঝুঁকি নেই। আইসিসির সেই দাবি মানতে নারাজ বিসিবি। কিন্তু তারপরেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ।
বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন, বাংলাদেশের পক্ষে ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলা সম্ভব হচ্ছে না। তাঁরা তাদের সিদ্ধান্ত থেকে কোনওভাবেই সরে আসবে না। তারা এও জানায় আইসিসি তাদের সাথে অবিচার করেছে। আইসিসি-র বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসিফ নজরুল বলেছেন আইসিসি তাদের সাথে অন্যায় করেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বলেছেন তারা শ্রীলঙ্কায় খেলার পরিকল্পনা থেকে সরছে না। ওরা আমাদের ২৪ ঘন্টা সময় দিয়েছিল ঠিকই তবে আইসিসি-র মতো সংস্থা এমন আচরণ করতে পারে না। এরপর আইসিসি কুড়ি কোটি দর্শক হারাতে চলেছে।
বাংলাদেশ তাদের চরম অবস্থান থেকে না সরেও আইসিসি-কে নিয়ে আশা প্রকাশ করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বলছেন, ‘আইসিসি-র উপরে আস্থা আমরা হারাচ্ছি না। আমাদের নিশ্চয় শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেওয়া হবে। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলবে না।’
৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে। বুধবার আইসিসি একপ্রকার আলটিমেটাম দিয়ে রেখেছিল বাংলাদেশকে। বাংলাদেশ যদি ভারতের মাটিতে এসে না খেলে তাহলে তাদের পরিবর্তে বিশ্বকাপে জায়গা করে নেবে স্কটল্যান্ড। সময় শেষের আগেই জানা গেল, বিশ্বকাপে মাঠে নামার আগেই বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেল (BCB)।
আরও পড়ুন: Madhyamgram Fire Incident: দাউদাউ করে জ্বলল কারখানা, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ
সে দেশের সরকারের বক্তব্য আইসিসি-কে জানানোর পরেও সর্বোচ্চ নিয়ামক সংস্থার দিকেই তাকিয়ে রয়েছেন আমিনুল ইসলামরা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করল। কিন্তু এর ফল না ভেবেই কেন এমন সিদ্ধান্তের পথে হাঁটলো বাংলাদেশ সেই প্রশ্নই জাগছে ক্রিকেটমহলে।
প্রসঙ্গত বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে পারে বাংলাদেশ। একদিকে যেমন আইসিসি-র শাস্তি ও জরিমানার মুখে পড়তে হতে পারে বাংলাদেশ ক্রিকেট দলকে। বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়তে পারে ভবিষ্যতের ICC ইভেন্টে বাংলাদেশের অবস্থানের উপর। বিশ্বকাপের মতো বড় মঞ্চে না খেললে বাংলাদেশ ক্রিকেটে উন্নয়নের ক্ষেত্রেও বড় ধাক্কা লাগবে। আন্তর্জাতিক মানের ম্যাচ না খেলায় খেলোয়াড়দের অভিজ্ঞতা কমবে, র্যাঙ্কিং পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে এবং তরুণ ক্রিকেটারদের নিজেকে প্রমাণ করার বড় সুযোগ নষ্ট হবে (BCB)।


