Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২৩ জানুয়ারি এলেই বাঙালির স্মৃতিতে (Subhas Chandra Bose) ফিরে আসেন নেতাজি সুভাষ চন্দ্র বসু- এক স্বাধীনতা সংগ্রামী, আপসহীন দেশপ্রেমিক। তবে বিপ্লবী নেতাজির জীবনের আর এক একান্ত বাঙালি রঙে মোড়া দিকও ছিল, যা অনেকেরই অজানা। কঠোর শৃঙ্খলা আর সংগ্রামের মাঝেও খাদ্যরসিক বাঙালির স্বভাব তাঁকে ছুঁয়ে গিয়েছিল বারবার।
দৈনন্দিন জীবনে চায়ের ভূমিকা (Subhas Chandra Bose)
নেতাজির দৈনন্দিন জীবনে চায়ের ভূমিকা ছিল অত্যন্ত (Subhas Chandra Bose) গুরুত্বপূর্ণ। বলা হয়, তিনি দিনে অসংখ্য কাপ চা পান করতেন, তাঁর ক্লান্তি দূর করার অন্যতম উপায়। চায়ের পাশাপাশি গরম জলে বিটনুন ও লেবুর রস মিশিয়ে তৈরি পানীয় তাঁর রুটিনের অংশ ছিল। এই সহজ অথচ উপকারী অভ্যাসে স্বাস্থ্য সচেতন নেতাজির ছাপ স্পষ্ট।
মাছে ভাতে বাঙালি (Subhas Chandra Bose)
খাবারের ক্ষেত্রে তিনি ছিলেন পুরোপুরি মাছে ভাতে (Subhas Chandra Bose) বাঙালি। সাদামাটা অথচ পুষ্টিকর খাবারেই তাঁর বেশি স্বাচ্ছন্দ্য। খিচুড়ি, সোনা মুগ ডাল, মাছের ঝোল, সুক্ত কিংবা পুঁইশাক-এই সবই ছিল তাঁর পছন্দের তালিকায়। এক সময় তিনি মাংস ও ডিম পরিহার করে শুধুমাত্র মাছ, শাকসবজি ও ফলমূল নির্ভর আহারেই জীবন কাটিয়েছেন। মিষ্টির ব্যাপারে নেতাজির দুর্বলতা ছিল নারকেল ঘেঁষা পদে। চিনির পুলি, নারকেল নাড়ু কিংবা তিলের তৈরি মিষ্টি তাঁর বিশেষ প্রিয় ছিল বলে জানা যায়। এই স্বাদবিলাসে আবারও ধরা পড়ে তাঁর বাঙালিয়ানার ছাপ।

নিয়মিত আড্ডার জায়গা (Subhas Chandra Bose)
ছাত্রজীবনে কলকাতার কলেজ স্ট্রিট ছিল তাঁর নিয়মিত (Subhas Chandra Bose) আড্ডার জায়গা। ইন্ডিয়ান কফি হাউসের একটি নির্দিষ্ট টেবিলে বসে বন্ধুদের সঙ্গে গল্প, তর্ক আর হালকা খাবারে সময় কাটাতেন তিনি। চিকেন কাটলেট আর কফির সঙ্গে সেই আড্ডা আজও কিংবদন্তি। শহরের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের দোকানের সঙ্গেও জড়িয়ে আছে তাঁর স্মৃতি-হাতিবাগানের তেলেভাজার দোকান থেকে শুরু করে শরবতের বিখ্যাত ঠিকানা কিংবা ছোট্ট কেবিন-সবই ইতিহাসের অংশ হয়ে আছে।

আরও পড়ুন: Kolkata Bookfair 2026: ‘বইতীর্থ’ নির্মাণের ঘোষণা, বইমেলার মঞ্চেও প্রতিবাদ
রসনাবিলাস থেমে থাকেনি
বিদেশে থাকলেও তাঁর রসনাবিলাস থেমে থাকেনি। প্যারিসে এক ঐতিহাসিক রাজনৈতিক আলোচনার সময় নামী রেস্তরাঁয় মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথাও জানা যায়। ব্যক্তিগত অভ্যাসের মধ্যে সুপারি খাওয়ার প্রবণতা ও ধূমপানও তাঁর জীবনের অংশ ছিল, যদিও সময়ের সঙ্গে সঙ্গে তিনি কিছু অভ্যাস ত্যাগ করেছিলেন।


