Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: একদিকে যেমন ভারতের সামনে অস্ট্রেলিয়ার মত কঠিন প্রতিপক্ষ তেমন অন্যদিকে বৃষ্টির চোখরাঙানি (World Cup 2025)।
হরমনপ্রীতদের অগ্নিপরীক্ষা আজ (World Cup 2025)
আজ যেন পুরনো স্মৃতি ফিরে আসছে বারবার। এখনও ক্রিকেটপ্রেমীদের মনে রয়েছে ডার্বিশায়ারের সেই সেমিফাইনাল। ২০১৭ সালের সেই ম্যাচে ১৭১ রানের অবিস্মরণীয় ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে ছিটকে দিয়েছিলেন হরমনপ্রীত। তার থেকে ঠিক আট বছর পর আবার ভারত সেমিফাইনালে, প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়া। আরেকবার ভারতের সামনে সুযোগ রয়েছে দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের। ২০১৭ সালে ফাইনালে উঠেও জিততে পারেনি ভারত। অতীতেও ২০০৫ সালেও ফাইনালে উঠে বিশ্বকাপ জয় অধরাই ছিল ভারতের। এবার কী হবে সেই প্রশ্নই এখন ঘুরছে সমর্থকদের মাথার মধ্যে (World Cup 2025)।
তবে অতীত ভুলে আজ মাঠে নামবে ভারতীয় দল। তবে ম্যাচে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। ম্যাচে বৃষ্টি হলে কমতে পারে ওভার সংখ্যা। আর সেই ক্ষেত্রে খেলার মীমাংসা হতে পারে ডাকওয়ার্থ লুইস সিস্টেম। সেই কথা মাথায় রেখেই নামতে হবে দুই দলকে। সে ক্ষেত্রে টসও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন অর্থে চলেছে আজকের ম্যাচে। কারণ টসে জিতে যেকোন টিম পরে ব্যাট করতে চাইবে। যাতে টার্গেট স্কোর সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকে। সেমিফাইনালে ভারতের সামনে বড় চ্যালেঞ্জ ওপেনিং জুটি। দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার ও গোটা টুর্নামেন্টে দ্বিতীয় সেরা রান স্কোরার প্রতীকা রাওয়াল চোটের জন্য ছিটকে গিয়েছেন। তার ফলে আজ নতুন জুটিকে দেখা যাবে ওপেন করতে। তার বদলে দলে ডাক পেয়েছেন শেফালি ভার্মা। এখন দেখার স্মৃতি মান্ধানার সঙ্গী হিসেবে কাকে নামানোর সিদ্ধান্ত নেয় দল।

এই বছর নিজের অন্যতম সেরা ফর্মে রয়েছেন ভারতের অভিজ্ঞ তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা। বিশ্বকাপ শুরুর আজ্ঞে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তার ছিল দুটো সেঞ্চুরি ও দুটো হাফ সেঞ্চুরি। এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান এখন তার নাম। তবে তার আসল পরীক্ষা আজ বলেই মনে করছেন সকলে। ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ বলছেন, ‘অস্ট্রেলিয়া এখন কয়েক বছর আগের মতো অপ্রতিরোধ্য নয়। এটা ভারতকে মাথায় রাখতে হবে। নক আউটে ভালো ফলের একটাই রাস্তা। ব্যাটারদের রান করতেই হবে।’

আরও পড়ুন: Stocks: বৃহস্পতিবারে এই চার স্টকে লগ্নি করার পরামর্শ বিশেষজ্ঞদের
তবে ভারতকে সমস্যায় রাখবে বোলিং। শুরুতে পেস আক্রমণ সামলাবেন রেণুকা সিং ও ক্রান্তি গৌড়। এরপর রয়েছেন তিন স্পিনার স্নেহ রানা, শ্রী চারানি এবং দীপ্তি শর্মা। এখন প্রশ্ন একজন বোলার মার খেয়ে গেলে ষষ্ঠ বোলারের ভূমিকা এ সামলাবেন। সেক্ষেত্রে দল নির্বাচনও খুব গুরুত্বপূর্ণ ভারতের কাছে। এখন দেখার একজন ব্যাটারকে বসিয়ে অতিরিক্ত একজন বোলার খেলায় কিনা ভারত। অন্যদিকে যেমন অস্ট্রেলিয়ায় রয়েছেন ম্যাচ উইনার অনেকেই তেমনই ম্যাচ জেতার কঠিন ও দৃঢ় মানসিকতা। তারা ম্যাচ শেষ হওয়ার আগে কিছুতেই হার মেনে নেয় না। সব মিলিয়ে হাড্ডাহাড্ডি হতে চলেছে আজকের ভারত বনাম অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচ (World Cup 2025)।


