Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হলেও বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল ঠিক করেছে সমাপ্তি অনুষ্ঠান হবে (BCCI)।
বাতিল উদ্বোধনী অনুষ্ঠান (BCCI)
আইপিএল মানেই গ্ল্যামার আর আলোর ঝলকানি। শুরুর দিনে জমকালো অনুষ্ঠান দিয়ে শুরু হওয়াটাই ছিল আইপিএল-এর চেনা ছবি। যেখানে দেখা যেত চাঁদের হাট। কিন্তু এবার সেই চেনা ছবি আর দেখা যাবে না। আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর পিছনে রয়েছে গত বছরের মর্মান্তিক পরিণতি। আইপিএল জয়ের উৎসবে সামিল হতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন ১১ জন। আনন্দের উৎসব নিমেষে পরিণত হয় হাতাশায়। সেই নিহতদের শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত (BCCI)।
এর আগে জানা গিয়েছিল বিরাট কোহলিরা কালো আর্মব্যান্ড পরে এই মরশুমের আইপিএল খেলতে মাঠে নামবেন। শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি এই সমর্থকরা যে দলের স্থায়ী অংশ হিসেবে রয়ে যাবে, সেই কথা ভেবেই এমন সিদ্ধান্ত এবং সেবারের ভুল থেকে গভীর উপলব্ধির সাক্ষী থাকতে চলেছে এই মরশুমের আইপিএল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইপিএল গভর্নিং কউন্সিল ঠিক করেছে ৩১ মে অর্থাৎ ফাইনালের দিন সমাপ্তি অনুষ্ঠান হবে। বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া এই খবর জানিয়েছেন।

আরও পড়ুন: Phool Pishi O Edward: রাজলক্ষ্মী রূপে চমক কনীনিকার, প্রকাশ্যে ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর নতুন পোস্টার
শইকীয়া বলেন, ‘গত ৪ জুনের মর্মান্তিক ঘটনার কারণে আইপিএলের শুরুর দিন কোনও অনুষ্ঠান হবে না। দুর্ঘটনায় প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিসিসিআই এ বার উদ্বোধনের দিন কোনও সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করছে না। তবে, ফাইনালের দিন একটি বড় অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।’

এর আগেও এমন ঘটনার সাক্ষী থেকেছে ক্রিকেট মহল। ২০১৯ সালে পুলওয়ামা হামলায় প্রায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার পর বিসিসিআই আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছিল। সেবারের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল (BCCI)।


