Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে অনুশীলনে হালকা মেজাজে বিরাট কোহলি (Virat Kohli)।
অর্শদীপকে নকল বিরাটের (Virat Kohli)
২০২৫ সালের শেষটা বিরাট ভক্তদের কাছে আনন্দের বছর। বিরাটের দুরন্ত ফর্ম মন জয় করে নিয়েছিল তাঁর ভক্তদের ও সকল ক্রিকেটপ্রেমীদের। নতুন বছরের শুরুতেই আবার বিরাট কোহলিকে দেখা যাবে ব্যাট হাতে ২২ গজে। রবিবার থেকে শুরু হতে চলেছে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ রয়েছে ভদোদরায়। তার আগে অনুশীলনে ফুরফুরে মেজাজে দেখা গেল বিরাটকে (Virat Kohli)।
বিরাটকে অনেক সময়ই দেখা গিয়েছে সতীর্থের সাথে মজা করতে। কখনও যশস্বী জয়সোয়াল তো কখনও অর্শদীপ সিং। কোনও না কোনও সময়ই দেখা গিয়েছে বিরাটকে সতীর্থদের সাথে খুনসুটিতে মাততে। এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে অনুশীলনে যেভাবে অর্শদীপকে নকল করে দেখালেন, তাতে হাসির ঝড় উঠেছে নেট মাধ্যমে। অনেক নেটিজেনদের বক্তব্য বিরাট এখনও ছোটদের মতো মজা করছেন।

টিম ইন্ডিয়ার অনুশীলনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিরাট নিজের মতো দৌড়োচ্ছে। হঠাৎ যখন দেখেন উল্টো দিক থেকে অর্শদীপ দৌড়ে আসছেন সেই সময় বিরাট কাঁধ বেকিয়ে অর্শদীপকে নকল করেন। যা দেখে হাসতে দেখা যায় রোহিত শর্মাকে। কেউ কেউ লিখেছেন, ‘দিল তো বাচ্চা হ্যায় জি।’
এরকম অনেকবারই কোহলিকে দেখা গিয়েছে মজা করতে, সেটা অনুশীলনে হোক বা ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে। তাঁর মজার হাত থেকে বাঁচতে পারেননি শুভমন গিল, যশস্বী জয়সোয়ালরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত ছন্দে দেখা গিয়েছিল বিরাটকে। প্রোটিয়াদের বিরুদ্ধে দুই সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। এরপর বিজয় হাজরে ট্রফিতেও দুই ম্যাচে খেলেছেন অনবদ্য ইনিংস। যার মধ্যে রয়েছে একটি শতরান ও একটি অর্ধশতরান (Virat Kohli)।


