Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: BCCI-এর নয়া চুক্তিতে নাম নেই ঈশানের। বাতিল করা হলো A+ ক্যাটাগরি (BCCI)।
বোর্ডের নয়া চুক্তিতে ৩০ ক্রিকেটার (BCCI)
২০২৫-২৬ মরশুমের কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্তে ক্রিকেটের এক অধ্যায় শেষ হতে চলছে বলেই মনে করা হচ্ছে। একটি রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী তদিনের A+ ক্যাটাগরি পুরোপুরি বাতিল করে তিন স্তরের নতুন কাঠামো চালু করেছে বোর্ড (BCCI)।
এই সিদ্ধান্তের ফলে ভারতীয় ক্রিকেটে বড় পরিবর্তন আসছে। ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি ক্রিকেটার বিরাট-রোহিতকে নামিয়ে আনা হয়েছে গ্রুপ বি-তে। দুই সুপারস্টারের এই অবনমনকে ‘ডিমোশন’ হিসেবে দেখছে না বোর্ড। বিসিসিআই-এর দৃষ্টিভঙ্গিতে এই দুই তারকা ব্যাটার শুধুই ওয়ানডে ফরম্যাটে খেলেন আর সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যেহেতু এই দুই তারকা বাকি দুই ফরম্যাটে অংশ নেন না সেই কারণে সর্বোচ্চ স্তরের চুক্তির জন্য তাঁদের বর্তমান অবদান যথেষ্ট নয় বলেই বোর্ডের ব্যাখ্যা।

আরও পড়ুন: Mathura Elephant: শীতে রঙিন উলের সোয়েটার: আশ্রিত হাতিদের ওম দিচ্ছেন মথুরার মেয়েরা
খন সর্বোচ্চ স্তর হল গ্রুপ এ-তে জায়গা পেয়েছেন যাঁরা একাধিক ফরম্যাটে দলের জন্য অবদান রাখছেন অথবা জাতীয় দলের নেতৃত্বে রয়েছেন। এই বিশেষ তালিকায় রয়েছেন মাত্র তিনজন ক্রিকেটার (BCCI)।
রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী নতুন তালিকা
- গ্রুপ এ: শুভমান গিল, জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাডেজা।
- গ্রুপ বি: রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দর, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, মহম্মদ সিরাজ, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার।
- গ্রুপ সি: অক্ষর প্যাটেল, তিলক বর্মা, রিঙ্কু সিং, শিভম দুবে, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, ধ্রুব জুরেল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, নীতিশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, সাই সুদর্শন, রবি বিষ্ণোই, ঋতুরাজ গায়কোয়াড় (BCCI)।
তবে কেন্দ্রীয় চুক্তিতে এই পরিবর্তন স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির নতুন দৃষ্টিভঙ্গিকেই প্রাধান্য দিতে চলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড অতীতের দিকে না বরং তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ বর্তমান পারফরম্যান্স এবং একাধিক ফরম্যাটে দলের জন্য অবদান রাখা।


