Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান ক্রিকেট প্রশাসক আইএস বিন্দ্রা (BCCI)।
প্রয়াত প্রাক্তন BCCI প্রেসিডেন্ট (BCCI)
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর প্রজাতন্ত্র দিবসের ভোরেই ভারতীয় ক্রিকেটে বড় দুঃসংবাদ। প্রয়াত হলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি এবং পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি আই এস বিন্দ্রা। রবিবার নয়াদিল্লিতে গভীর রাতে ৮৪ বছর বয়সে প্রয়াত হলেন ভারতের এই দুঁদে ক্রিকেট প্রশাসক। দীর্ঘদিন ধরেই বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। রবিবার গভীর রাতে ইন্দ্রজিৎ সিং বিন্দ্রার মৃত্যু সংবাদ জানিয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ (BCCI)।
ভারতীয় ক্রিকেটের আমূল পরিবর্তন আনতে জগমোহন ডালমিয়ার পাশাপাশি আইএস বিন্দ্রার অবদানও কম নয়। ১৯৮৭ সালে ভারতে ক্রিকেট বিশ্বকাপ আয়োজনে জগমোহন ডালমিয়ার সঙ্গে বিন্দ্রাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। যা ভারতীয় ক্রিকেটকে আন্তর্জাতিক ক্ষেত্রে আরও সমৃদ্ধ করেছিল। ভারতীয় ক্রিকেটের বিপণন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্ব বাড়াতে তিনিও অগ্রণী ভূমিকা নিয়েছেন। ১৯৯৬ সালে আবারও উপমহাদেশে বিশ্বকাপ আয়োজনে অন্যতম ভূমিকা নিয়েছিলেন আইএস বিন্দ্রা। ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল সেই বিশ্বকাপ। বিসিসিআই-এর পাশাপাশি শরদ পওয়ার আইসিসি চেয়ারম্যান থাকাকালীন বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি’র একাধিক সিদ্ধান্ত গ্রহণে উল্লেখযোগ্য ভূমিকাও গ্রহণ করেছিলেন বিন্দ্রা ৷

১৯৭৮-২০১৪ সাল, ৩৬ বছর পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির পদ সামলেছেন বিন্দ্রা। পঞ্জাব ক্রিকেটের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। তাঁর সভাপতিত্বকালেই মোহালিতে তৈরি হয় নতুন স্টেডিয়াম। পাঞ্জাব ও ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের জন্য ২০১৫ সালে মোহালিতে PCA স্টেডিয়ামের নাম বদলে আইএস বিন্দ্রা স্টেডিয়াম করা হয়। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিসিসিআই-এর সভাপতি ছিলেন তিনি। বোর্ড সভাপতি থাকাকালীন দেশের ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো উন্নয়ন এবং একাধিক নতুন নীতি আরোপ করে বিশ্ব ক্রিকেটে ভারতকে আরও শক্তিশালী করেছিলেন তিনি (BCCI)।

আরও পড়ুন: Ind vs NZ: অভিষেক ঝড়ের মাঝেই সূর্যোদয়, তিন ম্যাচেই সিরিজ জয় ভারতের
আই এস বিন্দ্রার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ক্রিকেট মহলে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ বিন্দ্রার মৃত্যুর সংবাদ জানাতে গিয়ে লিখেছেন, ‘প্রাক্তন বিসিসিআই সভাপতি এবং ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি প্রশাসক আইএস বিন্দ্রার মৃত্যুতে সমবেদনা ও গভীর শোক প্রকাশ করছি ৷ তাঁর উত্তরাধিকার আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেই আমার বিশ্বাস ৷ ওম শান্তি।’
১৯৮৭ সালে ভারত বিশ্বকাপ আয়োজন করেছিল। এর নেপথ্যে ছিলেন জগমোহন ডালমিয়া ও আইএস বিন্দ্রা। তিনি তাঁর শাসনকালে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। যারমধ্যে অন্যতম হচ্ছে ভারতে ক্রিকেট সম্প্রচারে বেসরকারি সংস্থাকে আনা। এর পর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে অ্যাপেক্স বোর্ড ESPN ও অন্য বড় সম্প্রচারকারী সংস্থাগুলোকে ভারতে ক্রিকেট সম্প্রচারে প্রবেশ করতে দেয় এবং তার পর আর ভারতীয় ক্রিকেট বোর্ডকে পিছন ফিরে তাকাতে হয়নি। এখন IPL-এর আয়ের একটা বড় অংশ আসে সম্প্রচার থেকে। আর এটা হয়তো আইএস বিন্দ্রা না থাকলে হতো না। তাঁর প্রয়াণে ভারতীয় ক্রিকেট মহলে নেমে এসেছে শোকের ছায়া (BCCI)।


