Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হোম গ্রাউন্ড নিয়ে সিদ্ধান্ত জানাতে RCB ও রাজস্থান রয়্যালসকে চূড়ান্ত সময় বেঁধে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
বিপাকে RCB ও রাজস্থান (BCCI)
আইপিএল-এর জন্য সব দলই নিজেদের ঘর গুছিয়ে নেওয়ার কাজ সেরে নিচ্ছে জোর কদমে। প্রতিটা ফ্র্যাঞ্চাইজি নিজেদের শিবিরও শুরু করে দেবে খুব তাড়াতাড়ি তবে তার আগে বিপাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস। তারা এখনও তাদের হোম গ্র্যান্ড নিয়ে চূড়ান্তভাবে কিছু জানাতে পারেনি। সেই নিয়েই সমস্যায় দুই ফ্র্যাঞ্চাইজি। এবার সেই হোম গ্রাউন্ড বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য দুই দলকেই চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল BCCI, জানুয়ারির ২৭ তারিখের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে (BCCI)।
সংবাদমাধ্যমের একটি রিপোর্টে বলা হয়েছে ২০২৬ সালের আইপিএল-এ এই দুই ফ্র্যাঞ্চাইজি তাদের হোম গ্রাউন্ড হিসেবে বেছে নেবে সেটা চিঠি দিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে জানাতে হবে। সমস্ত জটিলতা কাটিয়ে এই সিদ্ধান্ত জানাতে হবে ২৭ জানুয়ারির মধ্যে। যার জেরে আইপিএল শুরুর আগে দলের চ্যালেঞ্জ আরও বাড়ল।

আরও পড়ুন: Mamata Banerjee: বৃহস্পতিবার থেকে বইয়ের রাজত্ব, সূচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়
বেঙ্গালুরুর সমস্যার সূত্রপাত ২০২৫ সালের আইপিএল জয়ের সেলিব্রেশনের সময়। সেই সময়ে চিন্নস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হওয়ার ঘটনার পর থেকেই বিতর্ক চলছিল সেই স্টেডিয়াম নিয়ে। এরপর কর্ণাটক সরকার চিন্নস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজন নিষিদ্ধ করে দেয়। তারপরেই সেখান থেকে মেয়েদের বিশ্বকাপ, WPL এবং সব ঘরোয়া ক্রিকেট সরিয়ে নেওয়া হয়।
অন্যদিকে রাজস্থান রয়্যালস জয়পুরে সোয়াই মান সিং স্টেডিয়ামকে তাদের হোম গ্রাউন্ড হিসেবে পাবে না। তার কারণ সময় মতো রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন সময়ে নির্বাচন করতে না পারায় তাদের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)।


