Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দ্বিতীয় ODI-এর আগেই গৌতম গম্ভীর, অজিত আগরকরদের সঙ্গে আলোচনায় বসতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত (BCCI)।
মিটিংয়ে ডাক গম্ভীর-আগরকরকে (BCCI)
টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ওয়ানডে ম্যাচে জয় পেলেও বোর্ড তাতে সন্তুষ্ট হতে পারছে না। টেস্ট সিরিজে বারবার এরকম ব্যর্থতা যেমন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট দলকে তেমনই সমালোচনার মুখে পড়তে হয়েছে দলের কোচ ও নির্বাচককে। গম্ভীরের বারবার দল নিয়ে পরীক্ষা চালানোর বিষয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন আর সেই বিষয়টা নজর এড়িয়ে যায়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের। প্রশ্নের মুখে গম্ভীরের অতিরিক্ত অলরাউন্ডার খেলানোর প্রবণতা। আর সেই কারণে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগেই নাকি গম্ভীর-আগরকরকে নিয়ে বৈঠকে বসতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা (BCCI)।
এক রিপোর্টে প্রকাশ বোর্ড সচিব বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া, যুগ্ম সচিব প্রভতেজ সিং ভাটিয়া, হেড কোচ গৌতম গম্ভীর ও নির্বাচকদের প্রধান অজিত আগরকর উপস্থিত থাকতে চলেছেন এই বৈঠকে। দল নিয়ে বারবার পরীক্ষা চালানোর বদলে একটা স্থায়ী দল তৈরির বিষয়ে আলোচনা হতে পারে বলেই খবর। তাছাড়া টেস্ট সিরিজে বারবার যে যে ভুল ত্রুটি সামনে এসেছে সেগুলো নিয়েও কথা হওয়ার কথা রয়েছে। বোর্ড চাইছে এর সমাধান সূত্র বের করতে যাতে বারবার এই ব্যর্থতার সম্মুখীন হতে না হয় (BCCI)।

আরও পড়ুন: Khaleda: সঙ্কটজনক খালেদা : দেশবাসীর ‘দোয়া’ চায় দল বিএনপি
এই বিষয়ে এক বোর্ড কর্তা বলেছেন, ‘‘ঘরের মাঠে টেস্ট চলাকালীন মাঠে ও মাঠের বাইরে অনেক বিষয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ভারতের মাটিতে পরবর্তী টেস্ট সিরিজ প্রায় আট মাস পরে। তাই এই সময়ের মধ্যে কোন স্ট্র্যাটেজিতে সঠিক পথে এগোতে চায় দল, সেই বিষয়ে স্পষ্ট জবাব চাওয়া হবে ওঁদের (হেড কোচ ও নির্বাচক) থেকে। টি-টোয়েন্টি এবং ODI বিশ্বকাপের আগে এই সমস্যাগুলোর সমাধান চাইছে BCCI।’ অর্থাৎ, গম্ভীর-আগরকরের উপরে যে চাপ বাড়তে চলেছে, সেটা স্পষ্ট।

শুধু তাই নয় এর পাশাপাশি বিরাট-রোহিতের মতো দুই ব্যাটিং তারকার সাথে গম্ভীর ও টিম ম্যানেজমেন্টের যোগাযোগের অভাবও ভাবাচ্ছে BCCI -কে। প্রথম মনেডে ম্যাচে ধরা পড়ে গম্ভীরকে সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছেন বিরাট। জয়ের পর সেলিব্রেশনেও যোগ দেননি দুই তারকা। এমন কি রোহিতের সঙ্গে বচসাতেও জড়াতে দেখা গিয়েছে গম্ভীরকে। আর এইসব নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। তবে অবসর ভেঙে টেস্টে ফেরার জল্পনা নিজেই উড়িয়ে দিয়ে বিরাট জানিয়েছেন তিঁনি দেশের হয়ে শুধু একটাই ফরম্যাটে খেলবে (BCCI)।


