Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ছাত্রলিগ নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীকে বহিষ্কার ও সাময়িক বরখাস্ত করার ঘটনাকে ঘিরে নতুন করে আইনি ও সাংবিধানিক বিতর্ক তৈরি হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের দাবি, তাদের বিরুদ্ধে কোনও ব্যক্তিগত শুনানি, নির্দিষ্ট অভিযোগ বা আদালতের রায় ছাড়াই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে(BD Chhatra League)।
নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন (BD Chhatra League)
আইন বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের সংবিধানের একটি মৌলিক নীতি হল কোনও আইন বা নিষেধাজ্ঞা অতীতের কর্মকাণ্ডের ওপর শাস্তিমূলকভাবে প্রয়োগ করা যায় না। অর্থাৎ কোন সংগঠন পরে নিষিদ্ধ হলেও নিষেধাজ্ঞার আগে বৈধ থাকা রাজনৈতিক কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে গণ্য করা সাংবিধানিক প্রশ্নের জন্ম দিতে পারে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ৪০৩ শিক্ষার্থীকে একযোগে কারণ দর্শানোর নোটিশ দেয়। সেখানে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ের ঘটনাবলির উল্লেখ থাকলেও ব্যক্তিগতভাবে কার বিরুদ্ধে কী অভিযোগ, তার বিস্তারিত ব্যাখ্যা ছিল না বলে দাবি করা হয়েছে।
নোটিশের জবাবে সংবিধানের উল্লেখ (BD Chhatra League)
নোটিশের জবাবে কয়েকজন শিক্ষার্থী সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, ‘আইনের দৃষ্টিতে সমতা’, ‘আইনের আশ্রয় লাভের অধিকার’ এবং ‘জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার’ লঙ্ঘিত হয়েছে। তারা ‘অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ’ নীতিরও উল্লেখ করেন।
চাপের মুখে ছাত্ররা (BD Chhatra League)
এদিকে বহিষ্কৃত বা বরখাস্ত শিক্ষার্থীদের অনেকেই সামাজিক ও আর্থিক সংকটের মুখে পড়েছেন বলে বিভিন্ন সাক্ষ্যে উঠে এসেছে। কারও পড়াশোনা থমকে গেছে, কেউ পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন, আবার কেউ মানসিকভাবে চরম চাপের মধ্যে রয়েছেন।
আরও পড়ুন: Pahalgam Attack: পহেলগাম হামলায় ‘হামাস মডেল’ খতিয়ে দেখছে NIA, উঠে আসছে ‘ডি-৬’ জঙ্গি চক্রান্ত
অন্যদিকে ছাত্ররাজনীতি নিয়ে বিতর্কও নতুন নয়। ছাত্রলিগের কিছু নেতা-কর্মী মনে করেন, ছাত্ররাজনীতি শিক্ষা, নীতি ও সামাজিক সমস্যার সমাধানভিত্তিক হওয়া উচিত, ক্ষমতার প্রতিযোগিতার ক্ষেত্র নয়। সামগ্রিকভাবে বিষয়টি এখন আইনের শাসন, সাংবিধানিক অধিকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে এসেছে।



