Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজকালকার যুগে কে আপন আর কে পর, তা (Raveena Tandon) বোঝাই দায়। বিশ্বাস অর্জন করে এবার বিখ্যাত অভিনেত্রী রবিনা ট্যান্ডনের বাড়িতে চুরি করল এক মহিলা। প্রায় ২৫ লক্ষ টাকার জিনিস চুরির অভিযোগ এসেছে তার বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই মহিলাকে গ্রেফতার করেছে জুহু থানার পুলিশ।
কী ঘটেছিল? (Raveena Tandon)
বাড়ি থেকে রবীনার মায়ের লকার থেকে (Raveena Tandon) উধাও হয়ে গিয়েছিল সোনা ও হীরের গয়না ও বহুমূল্য দুটি ঘড়ি। যার আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকার কাছাকাছি। স্বাভাবিকভাবেই সকলের সন্দেহ ওই মহিলার উপর গিয়েই পরে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পরেও সে মুখ খোলেননি। পরে লাগাতার পুলিশি জেরার চাপে পরে তিনি তাঁর দোষ স্বীকার করেন।
আরও পড়ুন: Illegal Arms Recovery: মুঙ্গের থেকে আনা অস্ত্রের যোগ? উদ্ধার ৮ আগ্নেয়াস্ত্র ও বিপুল ব্রাউন সুগার
কে এই মহিলা?
জুহু পুলিশ সূত্রে খবর, মহিলার নাম রাশি ছাবরিয়া। ২০২০ সাল থেকে রবিনার বাড়িতে কাজ করতেন তিনি। সেই থেকেই আস্তে আস্তে বাড়ির সকলের বিশ্বাস তিনি অর্জন করেন। পরে সুযোগ পেতেই বিষাক্ত সাপের মত ছোবল মারলেন তিনি।


