Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অনুশীলনের সময়ে ঘাড়ে বলের আঘাতে প্রয়াত ১৭ বছর বয়সের উঠতি ক্রিকেটার বেন অস্টিন (Ben Austin)। ২০১৪ সালে ফিল হিউজের ঘটনার পর ২০২৫ সালে ঘটলো এমন মর্মান্তিক ঘটনা।
প্রয়াত ১৭ বছরের ক্রিকেটার (Ben Austin)
ক্রিকেট যেমন একদিকে মানুষকে বিনোদন দেয় তেমনই মাঝে মাঝে হয়ে ওঠে মর্মান্তিক। সেরকমই ঘটনা আবারও ঘটলো অস্ট্রেলিয়ায়। অনুশীলন করতে গিয়ে প্রয়াত অস্ট্রেলিয়ার ১৭ বছর বয়সি ক্রিকেটার বেন অস্টিন। নেটে ব্যাটিংয়ের সময়ে একটি বল তাঁর ঘাড়ে লাগে। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং শুরু হয় চিকিৎসা। কিন্তু তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। ৩০ তারিখ ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সে (Ben Austin)।
গত মঙ্গলবার বেন ব্যাটিং প্র্যাকটিস করছিল মেলবোর্নে একটি অনুশীলন গ্রাউন্ডে। হেলমেট সহ বাকি সরঞ্জাম পরেই সে প্র্যাক্টিস করছিল। অটোমেটিক বোলিং মেশিন থেকে আসা বল খেলছিল সে। শর্ট বলের অনুশীলন করছিল বেন। সেই সময় একটি বল এসে তাঁর ঘাড়ে লাগে। বল লাগার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে বেন। সাথে সাথে তাকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে যায়। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি তাঁকে।

আরও পড়ুন: World Cup 2025: অস্ট্রেলিয়ার বিজয় রথ থামানোর লক্ষ্যে ভারত
বেন খেলত ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাবের হয়ে। বেনের মৃত্যুর খবর ক্লাবের পক্ষ থেকে প্রথম জানানো হয়। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া এই খবর শেয়ার করে। বেনের ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, দলের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন তিনি। পাশাপাশি ছিলেন সফল অধিনায়ক। বেন ফার্নট্রি দলের পাশাপাশি মুলগ্রেভ ও এলডন পার্ক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছিল।
বেনের মৃত্যুর খবর আবার মনে করিয়ে দিল ফিল হিউজের মৃত্যুর ঘটনা। ২০১৪ সালে শেফিল্ড শিল্ডের হয়ে একটি ম্যাচ খেলার সময়ে অস্ট্রেলিয়ার ব্যাটার ফিল হিউজের ঘাড়ে বল লাগে। তাঁকে হাসাপাতালে ভর্তি করার কয়েকদিন পর মৃত্যু হয় তাঁর (Ben Austin)।


