Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের জাতীয় দলে ফেরাই এখন এই তারকার পাখির চোখ (Umran Malik)।
নজর কাড়তে পারবেন উমরান? (Umran Malik)
আইপিএল শুরুর আগে কলকাতা নাইট রাইডার্স দলের বোলিং বিভাগ নিয়ে বেশ সমস্যায়। বলা যায় চোটের কারণে পেস বিভাগ এই মুহূর্তে কিছুটা ছন্নছাড়া। ছিটকে গিয়েছেন হর্ষিত রানা, আকাশ দীপের মতো বোলাররা। পাথিরানাকে নিয়েও এখনও কোনও নিশ্চিয়তা নেই। আর এটাই হতে পারে উমরান মালিকের কাছে শাপে বর। চোটের কারণে বারবার তাঁর কেরিয়ার সমস্যার মুখে পড়েছে। শেষ দুই আইপিএল-ও কাটাতে চয়েছে সেন্টার অফ এক্সেলেন্সে। তবে এবার কলকাতার হয়ে পেস বিভাগ সামলানোর গুরু দায়িত্ব পড়তে পারে কাঁধে সেটাই নিজেকে প্রমাণ করার সুযোগ (Umran Malik)।
উমরান মালিকের আইপিএল অভিষেক হয় ২০২১ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। চার মরশুমে তিনি ২৬টি ম্যাচ খেলে নিয়েছেন ২৯টি উইকেট। তবে ২০২২ সালে পুরো মরশুম খেলতে পেরেছেন তিনি। গত মরশুমে তাঁকে ৭৫ লক্ষ টাকায় দলে নেয় কেকেআর। কিন্তু সেখানেও তাঁর বাধা হয়ে দাঁড়ায় চোট।

বর্তমানে হর্ষিত রানা, আকাশ দীপের অনুস্পস্থিতিতে তাঁর দিকেই নজর থাকবে দলের। তাঁর কাছে প্রত্যাশাও থাকবে দলকে ভাল জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তাঁর সাথে থাকবেন জিম্বাবোয়ের ব্লেসিং মুজরাবানি কিন্তু এটাই তাঁর প্রথম আইপিএল। একমাত্র বৈভব অরোরা দলের নির্ভরযোগ্য পেসার। এই সুযোগে নিজেকে প্রমাণ করতে পারলে তাঁর কাছে সুযোগ থাকবে ঘুরে দাঁড়ানোর। আইপিএল-এ ভাল পারফর্ম করলে তাঁর কাছে জাতীয় দলে ফেরার সুযোগও থাকবে।
এই বিষয়ে উমরান মালিক জানান গতিই তাঁর প্রধান অস্ত্র। দলের অধিনায়ক রাহানে এবং কোচ অভিষেক নায়ার যেভাবে বলবেন তিনি সেইভাবে নিজের প্ল্যান তৈরি করে এগোবেন। তিনি বলেন, ‘গতির পাশাপাশি ভ্যারিয়েশনেও নজর দিচ্ছি। এখনকার ক্রিকেটে স্লোয়ার বল খুবই গুরুত্বপূর্ণ। এটাও অনেক ক্ষেত্রে প্রধান অস্ত্র হয়ে উঠতে পারে।’ এখন দেখার এই সুজো কাজে লাগিয়ে নিজের কেরিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারেন কিনা (Umran Malik)।


