Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: করণের শতরান, হিমাচল প্রদেশকে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ের সরণিতে বাংলা (Bengal)।
ব্যর্থতা কাটিয়ে জয়ে ফিরল বাংলা (Bengal)
আগের ম্যাচে অভিষেক শর্মার ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানতে হয়েছিল বাংলাকে। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনের ব্যাটে শতরান এলেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতা হারের মুখে ঠেলে দিয়েছিল বাংলাকে। তবে সেই ব্যর্থতা কাটিয়ে জয়ের সরণিতে ফিরল বাংলা ক্রিকেট দল। বল হাতে দুরন্ত পারফর্ম করলেন শাহবাজ আহমেদ। ওপেনার করণ লাল ৫০ বলে ১১৩ রানের অনবদ্য ইনিংস খেলে বাংলাকে জয় এনে দিলেন। ২০৯ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে আট বল বাকি থাকতেই জয় নিজেদের নামে করে নেয় বাংলা। এই ম্যাচ জিতে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। বাংলার পয়েন্ট ১২ (Bengal)।
নিজেদের শেষ ম্যাচে দুই দলই হেরেছিল বাংলা ও হিমাচল প্রদেশ। দুই দলের কাছেই এই ম্যাচ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করেছিলেন সমর্থকরা আর সেরকমই ম্যাচ উপহার পেলেন সমর্থকরা। টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার দ্রুত ফেরায় কিছুটা পিছিয়ে পড়ে হিমাচল প্রদেশ। সেখান থেকে দলের হাল ধরেন একান্ত সেন ও পুখরাজ মান। ১২৬ রানের জুটি গড়েন তাঁরা। ম্যাচ শেষে হিমাচল প্রদেশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৮ রান তুলেছিল (Bengal)।

পুখরাজ করেন ৩৬ বলে ৭৯ রান। শাহবাজের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিঁনি। তবে লড়াই চালিয়ে যান একান্ত। তিঁনি ৫০ বলে ৮৯ রানের ইনিংস খেলে মুকেশ কুমারের বলে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরেন তিঁনি। বাংলার হয়ে শাহবাজ নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন মহম্মদ সামি ও মুকেশ কুমার (Bengal)।
আরও পড়ুন: Smriti Mandhana Wedding Date: বিয়ে স্থগিত, জল্পনার ঝড়-আবার কি কাছাকাছি স্মৃতি-পলাশ?
জয়ের লক্ষ্যে ২০৯ রানের টার্গেট তাড়া করতে নেমে দুই ওপেনার অভিষেক পোড়েল ও করণ লাল বাংলাকে নিয়ে যায় সুবিধাজনক অবস্থায়। ৭.৪ ওভারে দলের ১০৫ রানের মাথায় আউট হন অভিষেক। ৭টি চার ও একটি ছয়ের সাহায্যে তিনি করেন ২৬ বলে ৪১। তাঁর ইনিংসে রয়েছে ৭টি চার ও ১টি ছয়। বড় রান পাননি অভিমন্যু ঈশ্বরন (৫), কেশওয়ানি (১০)।
তবে হাল না ছেড়ে লড়াই চালিয়ে যান করণ লাল। আর এই ম্যাচেই হাঁকিয়ে ফেললেন নিজের জীবনে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। তিঁনি ৮টি চার ও ১০টি ছয়ের সাহায্যে ৫০ বলে সর্বাধিক ১১৩ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। তিঁনিই ম্যাচের সেরার পুরস্কার পেলেন। করণ আউট হওয়ার সময়ে বাংলা পৌঁছে গিয়েছিল ১৯১ রানে। বাকি কাজটা ততক্ষণে সহজ হয়ে গিয়েছিল দলের কাছে। সেই কাজ দ্রুত সেরে ফেলেন সুদীপ কুমার ঘরামি (৮ বলে ১৮) ও আকাশ দীপ (৫ বলে ১৭)। হিমাচল প্রদেশের হয়ে মৃদুল সারোচ ২টি উইকেট পান। অর্পিত গুলেরিয়া ও আকাশ বশিষ্ঠ ১টি করে উইকেট নেন। বৃহস্পতিবার বাংলার পরবর্তী ম্যাচ সার্ভিসেসের বিরুদ্ধে (Bengal)।


