Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মহম্মদ সামির পর SIR-এর শুনানিতে ডাক বাংলার কোচকে (Laxmi Ratan Shukla)।
এবার শুনানিতে ডাক লক্ষ্মীরতন শুক্লার (Laxmi Ratan Shukla)
এসআইআর-এর শুনানিতে মহম্মদ সামির পর এবার ডাক পড়ল লক্ষ্মীরতন শুক্লার। বাংলার পেসারের পর এবার ডাক বাংলার কোচকে। জানা গিয়েছে ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই লক্ষ্মীর। তবে রাজ্যে না থাকায় তিনি হাজিরা দিতে পারেননি। বর্তমানে বিজয় হাজারে ট্রফিতে বাংলা দলের কোচ লক্ষ্মী, দলের সঙ্গেই রাজকোটে রয়েছেন তিনি (Laxmi Ratan Shukla)।
প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন দলের সঙ্গে তিনি ব্যস্ত রয়েছেন বর্তমানে। ফেরার পর হাজিরা দেবেন বলেও জানিয়েছেন তিনি। ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটও খেলেছেন লক্ষ্মী। পশ্চিমবঙ্গের ক্রীড়া প্রতিমন্ত্রীও ছিলেন তিনি। বাংলা দলের বর্তমান কোচ উত্তর হাওড়ার হিন্দি স্কুলের ভোটার। ২০০২ সালের ভোটার তালিকায় নাম পাওয়া যায়নি তাঁর।
লক্ষ্মীরতন শুক্লা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হওয়ার পাশাপাশি উত্তর হাওড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক। বর্তমানে তিনি বাংলা ক্রিকেট দলের কোচ। দেশ ও রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করা প্লেয়ারের SIR-এর শুনানিতে ডাক পড়ায় সকলেই কার্যত অবাক।

প্রসঙ্গত, সম্প্রতি এসআইআর শুনানিতে হাজিরা দিতে তলব করা হয়েছিল জাতীয় দলের তারকা পেসার সামিকে। কিন্তু সেই সময় সামিও ব্যস্ত ছিলেন বিজয় হাজারে ট্রফিতে। তাই সেই সময় হাজিরা দিতে পারবেন না বলেই জানিয়েছিলেন সামি। পরিবারের তরফে জানা যায়, যাদবপুরের কার্জননগর স্কুলের শুনানিতে ডাকা হয়েছিল সামিকে। তবে ক্রিকেট খেলে বাড়ি ফেরার পর নির্বাচন কমিশনের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে যাবতীয় নথি জমা দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করবেন সামি বলে জানা যায়।
আরও পড়ুন: I-PAC Raid: আইপ্যাক-কাণ্ডে ইডি-রাজ্য সংঘাত আরও বাড়ল, সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের ইডির
ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে খেলছিলেন তিনি। তবে উত্তরপ্রদেশের কাছে হেরে বাংলার বিজয় হাজারে ট্রফির অভিযান শেষ হয়। ঘরোয়া ক্রিকেট দুরন্ত ছন্দে থাকা সামি নিউ জিল্যান্ড সিরিজে দলে ফিরবেন বলে অনেকেই ধরে নিয়েছিলেন কিন্তু কিউয়ি সিরিজের দলেও ব্রাত্য থেকেছেন এই তারকা পেসার। বারবার জাতীয় দলে উপেক্ষিত বাংলার পেসার ঘরোয়া ক্রিকেটে বল হাতে আগুন জ্বালিয়েছেন। তাঁর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে প্রাক্তন ক্রিকেটারদের। ঘরোয়া ক্রিকেটে এরকম ফর্মে থাকার পরেও জাতীয় দলে সামিকে সুযোগ না দেওয়ার জন্য নির্বাচকদের সমালোচনার মুখে পড়তে হয়েছে (Laxmi Ratan Shukla)।


