Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গের নির্বাচনের ইতিহাস মানেই কি শুধুই দীর্ঘ দফা আর অশান্তির আশঙ্কা? এবার বোধহয় সেই ছবিটা বদলাতে চলেছে। ২০২৬-এর মহাযুদ্ধের আগে বড়সড় ইঙ্গিত দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। দিল্লির দরবারে এক দফায় ভোট করানোর আর্জি জানাতে পারে সিইও অফিস(Bengal Election)। কিন্তু প্রশ্ন একটাই বাস্তব কি এতটা সহজ?
এক দফাতেই কি বাংলার নির্বাচন? (Bengal Election)
২০২১ সালের সেই স্মৃতি এখনও টাটকা। অতিমারির মধ্যেও দফায় দফায় ভোট হয়েছিল বাংলায়, যা নিয়ে কম জলঘোলা হয়নি। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, তামিলনাড়ু পারলে বাংলা কেন পারবে না? এবার যেন সেই সুরই শোনা যাচ্ছে খোদ সিইও দফতরের অন্দরে।
সিইও দফতরের যুক্তি
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে খবর, তারা এক দফায় ভোট নিতে মানসিক ও পরিকাঠামোগতভাবে প্রস্তুত। দফতরের আধিকারিকদের মতে, অতীতেও এক দফায় ভোট হয়েছে, তাই এবারও তা অসম্ভব নয়।
চ্যালেঞ্জটা ঠিক কোথায়? (Bengal Election)
শুনতে সহজ মনে হলেও এর পেছনে রয়েছে বড়সড় ‘লজিস্টিক’ লড়াই। বাংলার ভোট মানেই যেন অশান্তি আর হিংসা এমনটাই অভিযোগ করে বিরোধী শিবির। সেই কারণেই বারবার কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে বার বার বিভিন্ন সিদ্ধান্তের যে রদবদল হয় সেটাও দেখা গেছে ।
প্রশ্ন এখন কয়েকটি (Bengal Election)
এক দফায় ভোট হলে কি রাজ্যের স্পর্শকাতর বুথগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব?
চলতি বছরে বাংলার পাশাপাশি আরও একাধিক রাজ্যে ভোট রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক কি পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী একসঙ্গে পাঠাতে পারবে?
সিইও দফতর প্রস্তাব দিলেও, শেষ কথা বলবে দিল্লির জাতীয় নির্বাচন কমিশন। তারা কি বাংলায় এই ঝুঁকি নিতে রাজি হবে?
আরও পড়ুন: India: বিশ্বকাপে ভারতের বৈভব, নাক কাটল ইংরেজদের
আট দফার ভোটে সমালোচনা (Bengal Election)
দীর্ঘ আট দফার ভোট নিয়ে গতবার প্রবল সমালোচনার মুখে পড়েছিল কমিশন। এবার যদি এক দফায় ভোট হয়, তবে তা বাংলার রাজনৈতিক ইতিহাসে এক বড় মোড় হতে পারে। একদিকে যেমন মানুষের ভোগান্তি কমবে, তেমনই অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষা করা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।



