Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কল্যাণীতে অসমের বিরুদ্ধে ড্র করে সন্তুষ্ট থাকতে হল অভিমন্যু ঈশ্বরণদের। ৩ পয়েন্ট পেল বাংলা (Bengal)।
অসমের বিরুদ্ধে ড্র বাংলার (Bengal)
প্রথমে ত্রিপুরা, এবার অসম। রঞ্জি ট্রফিতে আবারও একটা ম্যাচে সাত পয়েন্ট হাতছাড়া হল বাংলার। সাত পয়েন্ট পাওয়ার কথা থাকলেও বাংলা পেল সেখানে তিন পয়েন্ট। কল্যাণীতে অসমের বিরুদ্ধে ড্র করেই মাঠ ছাড়তে হল অভিমন্যু ঈশ্বরণদের। প্রথমে আশা জাগিয়েও শেষ দিনে ৭ উইকেট তুলতে ব্যর্থ হন মহম্মদ সামিরা (Bengal)।
শেষ দিনে মাঠে নামার আগে ১৪৪ রানে পিছিয়ে ছিল অসম। বাংলার জিততে দরকার ছিল ৭ উইকেট। তৃতীয় দিনের শেষে অপরাজিত জুটি দেনীশ দাস ও অধিনায়ক সুমিত ঘাদিগাঁওকর এগিয়ে নিয়ে গেলেন দলকে। দেনীশের (৭৩) পর অর্ধশতরান করলেন সুমিত (৬৭)। এই জুটি আউট হওয়ার পর নীচের সারির ব্যাটসম্যানদের সাথে জুটি বেঁধে ব্যাটিং দুর্গ সামলান শিবশঙ্কর রায়। অসমের লক্ষ্য ছিল উইকেট আঁকড়ে পড়ে থাকা আর সেটা তাঁরা দক্ষতার সাথেই পালন করেছেন।

শিবশঙ্কর করেছেন ৫২ রান। ন’নম্বরে ব্যাট করতে নেমে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আব্দুল আজিজ কুরেশি। তাঁকে আউট করতে অসফল হন বাংলার বোলাররা। ২৩ রানে অপরাজিত থাকলেন তিনি। মুখতার হুসেন ১১ নম্বরে ব্যাট করতে নেমে কোনও রান না করলেও ২৪ বল খেলেন। অসমের রান যখন ৯ উইকেটে ২৮২ রান তখন খেলা শেষ ঘোষণা করেন আম্পায়ারেরা। সেই সময় অসম ৪০ রানে এগিয়ে ছিল বাংলার থেকে। অসমকে অলআউট করে রান তাড়া করার সময় আর বাংলার ছিল না ফলে খেলা ড্র হয়। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৩ পয়েন্ট পে বাংলা আর অসম পায় ১ পয়েন্ট (Bengal)।
আরও পড়ুন: Rohit Sharma: সিংহাসনচ্যুত রোহিত, কার মাথায় উঠলো শিরোপা?
প্রথম দুই ওভারে ২ উইকেট নিয়েছিলেন সামি তবে তারপর আর ২৭ ওভার বল করলেন তিনি। কিন্তু উইকেট নিতে ব্যর্থ হন তিনি। পিচে সুবিধা থাকায় দলে চার পেসার নিয়ে খেলছিল বাংলা। তবে বাকি তিন পেসার সিন্ধু জয়সওয়াল, মহম্মদ কাইফ ও ঈশান পোড়েলেও শেষ দিনে নজর কাড়তে ব্যর্থ হলেন। তবে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলার পর বল হাতেও নজর করলেন শাহবাজ আহমেদ। তিনি নিলেন ৪ উইকেট। তবে এখনও গ্রুপ শীর্ষে রয়েছে বাংলা। তবে পরের দুই ম্যাচ কঠিন। ঘরের মাঠে সার্ভিসেস ও অ্যাওয়ে ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে খেলতে হবে বাংলাকে। অসমকে হারিয়ে ৪ পয়েন্ট পেলে ভাল জায়গায় থাকত বাংলা। সুযোগ থাকলেও সেই সুযোগ হারালেন সামিরা (Bengal)।


