Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার কাছে টেস্টে পুরোপুরি ব্যর্থ হওয়ার পর থেকেই শুরু হয়েছে গম্ভীরকে নিয়ে জল্পনা। শোনা যাচ্ছিল গম্ভীরের বদলে নাকি নতুন কোচ খুঁজছে বোর্ড (BCCI)।
গম্ভীরের বদলে নতুন হেড স্যার? (BCCI)
টেস্টে ভারতের অবস্থা শোচনীয়। কোচ গম্ভীরের অধীনে গত দেড় বছরে ১৯টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। জিতেছে মাত্র সাতটি ম্যাচে। দলের হেড কোচের পদে নিযুক্ত হওয়ার পর থেকেই টেস্টে দলের পারফরম্যান্স খারাপ। সেই আবহে শোনা যাচ্ছিল বোর্ড সরাতে পারে গম্ভীরকে। তবে এই মুহূর্তে গম্ভীরকে সরানোর কোনও পরিকল্পনা যে নেই সেই বিষয়ে সিলমোহর দিয়েছেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্ল (BCCI)।
সম্প্রতি খবর রোতে যে গম্ভীরের জায়গায় দলের দায়িত্ব দেওয়া হবে ভিভিএস লক্ষ্মণকে। তবে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া সেই খবর খারজি করে দেন। বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লাও গম্ভীরের দল থেকে বাদ পড়ার খবরটি অস্বীকার করেছেন। সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হেড কোচ গৌতম গম্ভীরকে নিয়ে সংবাদ মাধ্যমে প্রচারিত জল্পনা সম্পর্কে আমি বিষয়টি একেবারে স্পষ্ট করে দিতে চাই। বিসিসিআই সচিবও (দেবজিৎ সাইকিয়া) এটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, ভারতের জন্য বর্তমান হেড কোচকে অপসারণ বা নতুন কোনও কোচ নিয়োগের কোনও পরিকল্পনা নেই (BCCI)।’

রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হওয়ার পর ২০২৪ সালের জুলাই মাসে দলের দায়িত্ব দেওয়া হয় ভারতের এই প্রাক্তন বাঁ হাতি ব্যাটারকে। ভারতের প্রধান কোচ হওয়ার পর এবং শুভমন গিলের অধিনায়ক হওয়ার পর দলের পারফরম্যান্স আশাপ্রদ নয়। এই সময়ের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট জিতেছে। তবে ঘরের মাঠে নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুখ থুবড়ে পড়তে হয়েছে ভারতীয় দলকে। গম্ভীর এখন পর্যন্ত ঘরের মাঠে পাঁচটি হোম টেস্টে হেরেছেন। যা যে কোনও ভারতীয় প্রধান কোচের জন্য সর্বোচ্চ। তিনিই একমাত্র ভারতীয় প্রধান কোচ যিনি ঘরের মাঠে টেস্ট সিরিজে দু’বার হোয়াইটওয়াশ হয়েছেন।
আরও পড়ুন: Bangladesh Terror: বাংলাদেশে ফের হিন্দু নিধন: সহকর্মীর গুলিতে এক আনসার সদস্যের মৃত্যু
টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে গম্ভীরের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। বোর্ডের কথা শুনে তিনি ততদিন পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন। ভারত এরপর ২০২৬ সালের আগস্টে শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট সিরিজ খেলবে এবং তারপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউ জিল্যান্ড সফর করবে (BCCI)।


