Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে ৭ বল বাকি থাকতে ৩৮৩ রান তাড়া করে তিন উইকেটে রেকর্ড জয় ছিনিয়ে নিয়েছিল বাংলা। এর পরই হারতে হলো বরোদার কাছে (Bengal)।
বরোদার কাছে বাংলার হার (Bengal)
আগের ম্যাচেই রেকর্ড রান তাড়া করে দুরন্ত জয় ছিনিয়ে নিয়তেছিল বাংলা আর তার পরের ম্যাচেই বিপর্যয়। এই প্রতিযোগিতা শুরু করেছিল বাংলা সাফল্যের হাত ধরে। পপ্রথম ম্যাচে ৩৮৩ রানের পাহাড় সমান রান তাড়া করে নাটকীয় জয় এসেছিল বাংলার শিবিরে। কিন্তু সেই উচ্ছ্বাসের রেশ কেটে গেল দ্বিতীয় ম্যাচেই (Bengal)।
বিজয় হাজারে ট্রফিতে সবচেয়ে বেশি রান তাড়া করার নিরিখে যুগ্ম ভাবে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছিল বাংলা। আর তার পরের ম্যাচেই ধসে পড়ল ব্যাটিং লাইন-আপ। ২০৫ রানে আটকে গেল বাংলা শিবির।

হার্দিক পান্ডিয়া বাংলার বিরুদ্ধে এই ম্যাচে দলে ছিলেন না। কিন্তু তাঁর দাদা ক্রুনাল পান্ডিয়া হয়ে উঠলেন আরও তুখোড়। টস হেরে প্রথম ব্যাট করতে নেমে রাজ লিম্বানির পাঁচ উইকেট আর ক্রুণালের তিন উইকেটেই ভেঙে পড়ল বাংলার ব্যাটিং অর্ডার। অনুষ্টুপ মজুমদার (৪৭), করণ লাল (৪০), অভিষেক পোড়েল (৩৮) কিছুটা লড়াই করলেও, বাকিদের ব্যর্থতায় ২০৫ রানেই থামতে হয় বাংলাকে। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন, আকাশ দীপ, সুদীপ ঘরামি, সবাই দিন ব্যর্থ।
এই অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে সহজেই ম্যাচ জিতে যায় বরোদা। শাশ্বত রাওয়াত (৬১), ক্রুণাল (৫৭) আর প্রিয়াংশু মোলিয়া (৫২) মিলে ৩৮.৫ ওভারেই ৬ উইকেটে ২০৯ রান তুলে ফেলে বরোদা। বোলাররা চেষ্টা করলেও ম্যাচের অভিমুখ ঘোরাতে পারে না। বাংলার হয়ে আমির গনি এবং শাহবাজ আহমেদ ২টি করে উইকেট নেন। মহম্মদ শামি, আকাশ দীপ নিয়েছেন ১টি করে উইকেট (Bengal)।


