Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দর্শকদের প্রিয় রিয়ালিটি শো ‘ বিগ বস ১৯’ (Bigg Boss 19) এর আগমনী অনুষ্ঠান সামনে এসে উপস্থিত। আর শো এর প্রতি বেশি করে আগ্রহ বেড়ে গেল প্রথম প্রতিযোগীর নামে। প্রথম প্রতিযোগী হচ্ছেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া তারকা। ইনস্টাগ্রামে তাঁর প্রায় তিন কোটিরও বেশি ফলোয়ারের সংখ্যা রয়েছে। প্রথম প্রতিযোগী কে? আর কারা কারা থাকতে পারেন ?
প্রতিযোগীকে সামনে আনা (Bigg Boss 19)
সম্প্রতি ‘বিগ বস ১৯’ (Bigg Boss 19) এর প্রোমো ভিডিও শেয়ার করা হয়। যেখানে সলমন খান (Salman Khan) উত্তেজিত ভাবে দর্শকদের উদ্দেশ্যে বলেন,” তোমরা এত দ্রুত জানতে চাইছো কি হতে চলেছে , চলো একটা প্রতিযোগীর ঝলক দেখাই।” ভিডিওতে দেখা যায়, লাল ব্লেজার পরা এক প্রতিযোগী অন্যমনস্ক ভাবে নাচছেন। কিন্তু তার মুখ দেখা যায় না। ঠিক সেই মুহূর্তে ভক্তদের মনে স্পষ্ট ধারণা জাগে, ব্যক্তিটি আর কেউ নন, ইনি আওয়েজ দরবার (Zaid Darbar) বলে।
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটার (Bigg Boss 19)
আওয়েজ দরবার (Zaid Darbar) হচ্ছেন একজন ইনস্টাগ্রাম কনটেন্ট ক্রিয়েটর ও নৃত্যশিল্পী। তিনি মিউজিসিয়ান ইসমাইল দরবারের (Ismail Darbar) ছেলে। তাঁকে আগে রিয়ালিটি শো ‘ঝলক দিখলা জা ‘ তে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। বিগ বস প্রিমিয়ারে আওয়েজ দরবারের প্রবেশ ভক্তদের মধ্যে আগ্রহের মাত্রা একেবারে নতুন উচ্চতায় পোঁছে দিয়েছে।
হোস্ট হিসাবে ফেরা
বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan) আবারও ফিরছেন ‘বিগ বস ১৯ ‘ (Bigg Boss 19) এর হোস্ট হিসাবে। আর শো শুরুর আগেই দর্শকদের কৌতূহল তুঙ্গে। এরই মধ্যে সম্ভাব্য প্রতিযোগীদের নাম নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। কিছু জনের নাম সম্ভাব্য তালিকায় উঠে এসেছে।
কারা কারা থাকতে পারেন শো’য়ে?
টেলিভিশন তারকা গৌরব খান্না (Gaurav Khanna)। যিনি ‘অনুপমা ‘র জন্য পরিচিত। গৌরব এবারে সবচেয়ে সম্ভাব্য প্রতিযোগীদের মধ্যে একজন। অভিনেতার বিপুল ফ্যান ফলোয়িং থাকায় অনেকেই তাঁকে শোয়ের শুরুতে বিজয়ীর আসনে বসিয়ে দিয়েছেন। অন্যদিকে থাকতে পারেন তরুণ অভিনেত্রী অশনুর কৌর (Ashnoor Kaur), জনপ্রিয় ইউটিউবার আওয়েজ দরবার ( Zaid Darbar) এবং নাগমা মিরাজকর (Nagma Mirajkar)। রিয়ালিটি শোয়ের পুরনো মুখ বসির আলী ও অভিনেতা অভিষেক বাজাজ অংশ নিতে পারেন বলে শোনা গিয়েছে।
আরও পড়ুন: National Space Day: মহাকাশে তেরঙ্গা ওড়িয়ে গর্বিত দেশ, শুভাংশুর প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি
‘বিগ বস ১৯’ বিশেষ ভাবে নতুন কোনও থিমের সাথে আটকে থাকেনি । কিচেন থেকে ডিবেট রুম, এক অন্যরূপে সেজে উঠেছে। ২৪ আগস্ট ‘বিগ বস ১৯’ এর গ্র্যান্ড প্রিমিয়ার। অনুষ্ঠানটি রাত ৯টায় জিওহটস্টারে সম্প্রচারিত হবে। তারপর রাত ১০.৩০ মিনিটে কালারস টিভিতে সম্প্রচারিত হবে। এরই মধ্যে নতুন যে নামটি সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে , তিনি হলেন কিংবদন্তি বক্সার মাইক টাইসন (Mike Tyson) ও ডাব্লিউডাব্লিউই (WWE) এর কিংবদন্তি রেসলার দ্যা আন্ডারটেকার (Undertaker)। যদিও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি । তবে শোনা গিয়েছে, ‘বিগ বস ১৯’ সিজনে এনারা আসতে পারেন বলে।


