Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত সপ্তাহেই হাসিমুখে গণেশ চতুর্থী পালন করেছিলেন জনপ্রিয় টেলিভিশন (Ankita Lokhande) অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) ও তাঁর স্বামী ভিকি জৈন (Vicky Jain)। তাঁদের সেই আনন্দঘন মুহূর্তের ছবি ঘুরে বেড়াচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তার কয়েক দিনের মধ্যেই ঘটে গেল এক বড় বিপদ। হঠাৎই গুরুতর দুর্ঘটনার শিকার হলেন ভিকি জৈন।

কীভাবে ঘটলো অঘটন? (Ankita Lokhande)
জানা গিয়েছে দুর্ঘটনাটি ঘটে তাঁদের বাড়িতেই। বাড়ির একটি কাঁচের জিনিস হঠাৎ ভেঙে যায় আর তার একটি বড় টুকরো ঢুকে যায় ভিকির হাতে। সঙ্গে সঙ্গে শুরু হয় প্রচুর রক্তপাত। ভিকিকে তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। যেখানে তাঁর হাতে ৪৫ টি সেলাই পড়ে । তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। শোনা গিয়েছে, ভিকি খুব খারাপ ভাবে আহত হয়েছেন, তবে এখন স্থিতিশীল । ভিকির পাশে অঙ্কিতা যেভাবে আছেন, তা সত্যি চোখে পড়ার মতো।

সাহসী ও দায়িত্বশীল সঙ্গী (Ankita Lokhande)
হাসপাতালের বিছানায় শুয়ে আছেন ভিকি , আর তাঁর পাশে পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন অঙ্কিতা (Ankita)। শোনা গেছে গত ৭২ ঘণ্টা ধরে এক মুহূর্তের জন্যও স্বামীর পাশে থেকে সরে যাননি তিনি। এমনকি ঘুমানো, খাওয়া বা বিশ্রাম এর কথাও ভুলে গেছেন অঙ্কিতা , এমনও শোনা গিয়েছে। অর্থাৎ ঘটনার পর তাঁর অনুরাগীরা মনে করছেন ,অঙ্কিতা শুধুমাত্র একজন স্ত্রী নন, একজন সাহসী এবং দায়িত্বশীল সঙ্গী। অঙ্কিতার ভালবাসা আর উপস্থিতি, ভিকিকে (Vicky) মানসিক ভাবে শক্ত হতে সাহায্য করছে।
একে অপরের পাশে থাকা (Ankita Lokhande)
অঙ্কিতা ও ভিকির এমন পরিস্থিতিতে বহু অনুরাগী, বন্ধু ও সহকর্মীরা তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছেন। অনেকে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন। কয়েকদিন আগেই অঙ্কিতা ও ভিকিকে একসাথে দেখো গিয়েছিল জনপ্রিয় রিয়ালিটি শো ‘লাফটার শেফ ২'( Laughter Chefs ২) এ। সেখানে তাঁদের রসিকতা ,একে অপরের প্রতি ভালোবাসা এবং বোঝাপড়া, দর্শকের মন জয় করেছিল। ভিকি সব সময় অঙ্কিতার প্রতি স্নেহশীল ও সহায়ক হিসেবে পরিচিত । এবার বিপরীত পরিস্থিতিতে অঙ্কিতাকে দেখে বোঝা গেল, এক অন্যরকম ভালোবাসা। অর্থাৎ ভালোবাসা শুধু আনন্দের দিনে নয়, যার মাধ্যমে কষ্টের সময়ও একে অপরের হাত শক্ত করে ধরে রাখা।
আরও পড়ুন: Ishani Chatterjee: মাস্ক পরেও রেহাই নেই পারুলের! রাস্তায় বেরোতেই বিপাকে অভিনেত্রী
অনুপ্রেরণা
এই ঘটনাটি ফের একবার প্রমাণ করে দিল,সেলেব জগতের বাইরেও তারকারা সাধারণ মানুষের মতই মাটির ছোঁয়া মানুষ। তাঁদের জীবনেও থাকে উত্থান পতন সুখ-দুঃখ। তবে যেভাবে অঙ্কিতা কঠিন সময়ে শক্ত হাতে পরিস্থিতি সামলাচ্ছেন ,তা অনেকের কাছে অনুপ্রেরণার।



