Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিহারের বিধানসভা ভোটের প্রথম দফার ঠিক (Bihar Assembly Election 2025) আগে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন, রাজ্যে তাঁর নেতৃত্বাধীন ‘মহাগঠবন্ধন’ যদি ক্ষমতায় আসে, তবে মহিলাদের জন্য চালু করা হবে বিশেষ আর্থিক সহায়তা প্রকল্প – ‘মই বহিন যোজনা’। এই প্রকল্পের আওতায় প্রতি মহিলাকে বছরে ৩০ হাজার টাকা করে দেওয়া হবে। তেজস্বীর প্রতিশ্রুতি অনুযায়ী, ক্ষমতায় এলে আগামী বছর ১৪ জানুয়ারি, অর্থাৎ মকরসংক্রান্তির দিন থেকেই মহিলারা সেই আর্থিক সহায়তা পাবেন।
রাজনৈতিক ময়দান পুরোপুরি গরম (Bihar Assembly Election 2025)
এই ঘোষণা এমন এক সময়ে এল, যখন বিহারের রাজনৈতিক ময়দান (Bihar Assembly Election 2025) পুরোপুরি গরম হয়ে উঠেছে। রাজ্যের শাসক এনডিএ জোট, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নেতৃত্বাধীন জেডিইউ ইতিমধ্যেই মহিলা ভোটারদের লক্ষ করে ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ চালু করেছে। সেই প্রকল্পে রাজ্যের প্রায় এক কোটি মহিলা অর্থনৈতিক সহায়তা পেয়েছেন, যাতে তাঁরা ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন। এই প্রকল্পে প্রতিটি উপভোক্তাকে ১০ হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। ফলে তেজস্বীর নতুন প্রতিশ্রুতি সরাসরি নীতীশ সরকারের এই উদ্যোগের মোকাবিলা বলেই মনে করছেন বিশ্লেষকরা।
কৃষকদের প্রতিও একাধিক প্রতিশ্রুতি (Bihar Assembly Election 2025)
তেজস্বী কেবল মহিলাদের জন্যই নয়, কৃষকদের প্রতিও একাধিক (Bihar Assembly Election 2025) প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর বক্তব্য, মহাগঠবন্ধন ক্ষমতায় এলে ধানচাষিদের জন্য কুইন্টাল প্রতি ৩০০ টাকা এবং গমচাষিদের জন্য কুইন্টাল প্রতি ৪০০ টাকা করে অতিরিক্ত ন্যায্য সহায়ক মূল্য (এমএসপি) দেওয়া হবে। এর মাধ্যমে কৃষকদের আয়ের উন্নতি ঘটানোই তাঁর লক্ষ্য।
মহিলা ভোটারদের মন জয় করা
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তেজস্বীর এই ঘোষণার লক্ষ্য পরিষ্কার – মহিলা ভোটারদের মন জয় করা। বিগত প্রায় দুই দশক ধরে বিহারের মহিলা ভোট নীতীশ কুমারের জেডিইউ-র শক্তিশালী ভোটব্যাঙ্ক হিসেবে কাজ করেছে। মহিলাদের নিরাপত্তা, শিক্ষা ও স্বনির্ভরতা নিয়ে নীতীশ সরকার একাধিক কর্মসূচি চালিয়েছে, যার ফলে মহিলাদের মধ্যে তাঁর জনপ্রিয়তা স্থায়ী হয়েছে।
আর্থিক স্বনির্ভরতার প্রতিশ্রুতি
এই পটভূমিতেই তেজস্বীর নতুন প্রতিশ্রুতি এনডিএ-র জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তাঁর বক্তব্য, “মহিলারাই পরিবারের মেরুদণ্ড। তাঁদের হাতে অর্থ পৌঁছলে গোটা সমাজের উন্নতি হয়।” তাই মহিলা ভোটারদের সামনে তিনি তুলে ধরেছেন নতুন এক আর্থিক স্বনির্ভরতার প্রতিশ্রুতি।
আরও পড়ুন: Tehran Water Crisis: তেহরানে ভয়াবহ জলসঙ্কটের আশঙ্কা, দ্রুত শুকিয়ে আসছে আমির কবির বাঁধ
আগামী ৭ নভেম্বর বিহারে প্রথম দফার ভোট গ্রহণ, দ্বিতীয় দফা হবে ১১ নভেম্বর, আর ফলাফল ঘোষণা ১৪ নভেম্বর। মোট ২৪৩টি আসনে লড়াই মূলত এনডিএ বনাম মহাগঠবন্ধনের মধ্যে সীমাবদ্ধ হলেও, প্রাক্তন ভোটকৌশলী প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টিও মাঠে নেমেছে।


