Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিহারে ভোটগণনা এগোতেই পরিষ্কার হয়ে (Bihar Assembly Election 2025) গিয়েছে যে এনডিএ আরামদায়ক ব্যবধানে সরকার গঠনের পথে। ফলাফল প্রায় নিশ্চিত হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজমাধ্যমে বিহারবাসীর উদ্দেশে প্রকাশ করেন শুভেচ্ছা বার্তা। তাঁর বক্তব্যে উঠে এসেছে শাসন, উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচারের প্রতিশ্রুতি।
তাঁর দাবি, (Bihar Assembly Election 2025)
মোদী তাঁর বার্তায় বলেন-বিহারের মানুষ আবারও উন্নয়নমুখী (Bihar Assembly Election 2025) রাজনীতিকে সামনে রেখে রায় দিয়েছেন। তিনি উল্লেখ করেন, এই ফলাফল সাধারণ মানুষের আস্থা ও আশা দু’টিকেই একসঙ্গে তুলে ধরে। তাঁর দাবি, এনডিএ-র সরকার আগামী দিনে বিহারের জন্য আরও বেশি গতিময় উন্নয়ন নিশ্চিত করবে। শুধু রাজনৈতিক বিজয় নয়, এটি ‘নতুন লক্ষ্যে কাজ শুরু করার শক্তি’-এ কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আগামী পরিকল্পনার ইঙ্গিত (Bihar Assembly Election 2025)
তিনি নীতীশ কুমার, চিরাগ পাসোয়ান (Bihar Assembly Election 2025), জিতনরাম মাঝি এবং উপেন্দ্র কুশওয়াহা-সহ এনডিএ-র সমস্ত শরিক নেতা-নেত্রীকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি এনডিএ-র আগামী পরিকল্পনারও ইঙ্গিত দেন-বিশেষত পরিকাঠামো উন্নয়ন, শিল্প বিনিয়োগ এবং বিহারের ঐতিহ্যকে দেশের সামনে নতুন পরিচয়ে তুলে ধরার প্রতিশ্রুতি। মোদীর মতে, বিহারের যুবসমাজকে কর্মসংস্থানের সুযোগ এবং রাজ্যের মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়নই হবে এই সরকারের প্রধান অগ্রাধিকার।

আরও পড়ুন: Chirag Paswan: জোটে ফিরেই ভোটে বাজিমাত চিরাগের!
চিরাগ পাসোয়ানের প্রতিক্রিয়া
এদিকে এনডিএর সহযোগী দলগুলির মধ্যে চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি (এলজেপি) উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখিয়েছে। ১৯টি আসনে এগিয়ে তাঁর দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এলজেপির এই সাফল্য এনডিএ-র সামগ্রিক ফলাফলে বড় ভূমিকা রেখেছে।

উন্নয়নমূলক কাজকে প্রাধান্য
চিরাগ এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিহারের মানুষ আবারও ‘ডবল ইঞ্জিন সরকার’-অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের যৌথ উন্নয়নকে সমর্থন জানিয়েছেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিহার আরও স্থিতিশীলতার পথে এগোবে। চিরাগ আরও বলেন, বিহারের মানুষ উন্নয়নমূলক কাজকে প্রাধান্য দিয়েছেন। তিনি জানান, এনডিএ-র জোটসঙ্গীরা একসঙ্গে কাজ করলে রাজ্যের গ্রামাঞ্চল থেকে শহর-সব জায়গায় সমান হারে উন্নয়ন সম্ভব। তাঁর মন্তব্যে ছিল নীতীশ-মোদী নেতৃত্বের প্রতি আস্থা ও নিজ দলের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা।


