Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই রাজ্যের রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠেছে (Bihar Election Results)। তবে উত্তেজনার মাঝেও জেডিইউ শিবিরে যেন উৎসবের মরসুম নেমে এসেছে। সকাল থেকেই পাটনার জেডিইউ-র রাজ্য কার্যালয়ে নেতাকর্মীদের ঢল। একে অপরকে মিষ্টিমুখ করানো, ঢাক–ঢোলের শব্দ, স্লোগানে মুখর পরিবেশ সব মিলিয়ে জেডিইউ সদর দফতর যেন বিজয় উৎসবের মঞ্চে পরিণত হয়েছে।
‘এনডিএই ফিরছে ক্ষমতায়’ (Bihar Election Results)

এদিন সকালেই জেডিইউ কার্যালয়ে পৌঁছন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। প্রবল উচ্ছ্বাসে ভাসতে থাকা কর্মীদের শান্ত থাকার বার্তা দিয়ে তিনি বলেন, “এনডিএই সরকার গঠন করতে চলেছে। মানুষ আমাদের উপর ভরসা করেছে। আমিই আবার মুখ্যমন্ত্রী হচ্ছি এটা খুবই পরিষ্কার।” নীতিশের এই দৃঢ় বক্তব্যে জেডিইউ শিবিরের উল্লাস যেন আরও বেড়ে যায়। কর্মীরা স্লোগানে ফেটে পড়েন “নীতিশ কুমার জিন্দাবাদ!”
‘বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন’ (Bihar Election Results)
জেডিইউ-র অভিজ্ঞ নেতা বিজয় চৌধুরি সাংবাদিকদের সামনে স্পষ্ট ভাষায় বলেন, “বিরোধীরা যে দাবি করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। রাজ্যপাল মাননীয় নীতিশ কুমারকেই শপথ দেবেন এটা নিশ্চিত।” তিনি আরও যোগ করেন, “বিহারের মানুষ এনডিএ-র উন্নয়ন ও স্থিতিশীলতার রাজনীতিতে আস্থা রেখেছে। আমরা ২০০-র বেশি আসন জিতব।”
আরও পড়ুন: Shahid Kapoor: দিল্লি বিস্ফোরণের জের, স্থগিত ‘ককটেইল ২’-এর শুটিং!
তবে রাস্তায় উৎসবের রং
অন্যদিকে, আরজেডি–কংগ্রেস জোট ফলাফল নিয়ে এখনো মুখ খুলছে না। শিবিরে নীরবতা বজায় থাকলেও, পাটনার রাস্তায় ছবিটা সম্পূর্ণ আলাদা। জেডিইউ ও এনডিএ সমর্থকদের শোভাযাত্রা, পতাকা ও ঢাক–ঢোলের গর্জনে শহরজুড়ে উৎসবের আবহ।



