Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : অসমে রবীন্দ্রনাথের গান নিয়ে সেরাজ্যের মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। সেই আবহে এবার বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম সঙ্গীতের সার্ধশতবর্ষ পালনের কর্মসূচি নিল বিজেপি। রাজ্যের পদ্ম শিবিরও (BJP) একবছরব্যাপী এই কর্মসূচিতে অংশ নেবে। ৭ ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই কর্মসূচি। অংশ নেবেন বিরোধী দলনেতা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও।
অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্যকে দল অনুমোদন করে না : শমীক (BJP)
দিন কয়েক আগে রবীন্দ্রনাথের লেখা ‘আমার সোনার বাংলা’ গানটিকে কেন্দ্র করে তৈরি হয় বিতর্ক। অসমে এক কংগ্রেস কর্মী সেই গানটি গাওয়ায় সেখানকার বিজেপি মুখ্যমন্ত্রী তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এরপরই শুরু হয় বিতর্ক। মঙ্গলবার এরাজ্যে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে রাস্তায় নামে সিপিআইএম। সোনার বাংলা গানটি গেয়ে প্রতিবাদ জানানো হয়। যদিও এনিয়ে বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান রবীন্দ্রনাথের ওই গান নিয়ে অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্যকে দল অনুমোদন করে না (BJP)।
আরও পড়ুন : Baruipur: BLO-কে মারধর, দায় কার! তৃণমূল না বিজেপির অন্তর্কলহ?
বন্দেমাতরম গানটির সার্ধ-শতবর্ষ পালন (BJP)
এই আবহে পদ্ম শিবির (BJP) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দেমাতরম গানটির সার্ধ-শতবর্ষ পালনের উদ্যোগ নিয়েছে। এরাজ্যও পালিত হবে সেই কর্মসূচি। সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন,৭ ই নভেম্বর মন্ডল কমিটিতে,কলকাতার ওর্যাডে কর্মসূচি হবে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি রাজ্য নেতৃত্ব উপস্থিত থাকবেন।
আরও পড়ুন : Weather Update Winter: শীতের অপেক্ষায় দিন গুনছে বঙ্গবাসী, কিন্তু শীত আসবে কবে?
ছাব্বিশের আগে বাঙালি অস্মিতায় শান ?
কোনও কোনও মহলের মতে এরাজ্যের ক্ষেত্রে বিশেষ ধরণের রাজনীতি রয়েছে। দিন কয়েক আগে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালীদের ওপর আক্রমণ নিয়ে বঙ্গবাসীর অস্মিতায় শান দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার বঙ্কিমের বন্দেমাতরমকে হাতিয়ার করে বাঙালীর আবেগকে উসকে দিতে চাইছেন শমীক ভট্টাচার্যরা। বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন, রাজ্যের গেরুয়া শিবির এখনও বাঙালীদের দল হয়ে উঠতে পারেনি এমন প্রচার বারবারই করা হয়ে থাকে,সেখানে একবছর ব্যাপী রাজ্যে এই কর্মসূচি পালন করলে সেই দুর্নাম খানিকটা হলেও ঘুচবে বলে মনে করা হচ্ছে।


