Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিশ্বের একান্তই নির্জন, শীতল ও প্রাকৃতিক (Blood Falls) বিস্ময়ে ঘেরা মহাদেশ অ্যান্টার্কটিকায় লুকিয়ে আছে এক অদ্ভুত এবং ভীতিকর প্রাকৃতিক দৃশ্য-‘ব্লাড ফলস’। বরফে ঢাকা ভূমির মাঝে, হঠাৎ করে দেখা যায় একটি গাঢ় লাল রঙের জলধারা বরফের বুক চিরে বয়ে চলেছে। দূর থেকে দেখলে মনে হতে পারে যেন বিশাল কোনো হিমবাহ থেকে রক্তক্ষরণ হচ্ছে!
কোথায় আছে এই ঝর্ণা? (Blood Falls)
এই অদ্ভুত ঝর্ণাটি অবস্থিত ম্যাকমার্ডো ড্রাই ভ্যালির টেলর (Blood Falls) গ্লেসিয়ারে। বিজ্ঞানীরা প্রথমে ভাবেন, জলের এই লাল রঙ হয়তো কোনো শৈবাল বা অণুজীবের কারণে। তবে গবেষণা যত গভীরে গেছে, ততই বেরিয়ে এসেছে প্রকৃতির এক বিস্ময়কর রহস্য।
কেন এত লাল? (Blood Falls)
আসলে এই গ্লেসিয়ারের গভীরে আছে একটি প্রাচীন (Blood Falls) ভূগর্ভস্থ হ্রদ, যা প্রায় ১৫ লক্ষ বছর ধরে বাইরের পরিবেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় আছে। হ্রদের জল অতি মাত্রায় লবণাক্ত এবং এতে রয়েছে প্রচুর পরিমাণে লৌহ বা আয়রন। এতো বেশি লবণাক্ত যে স্বাভাবিক বরফের নিচেও তা তরল অবস্থায় থাকতে পারে।
রক্তের মতোই…
এই ভূগর্ভস্থ হ্রদের জল যখন চাপের কারণে হিমবাহের ফাটল দিয়ে উপরে উঠে আসে, তখনই শুরু হয় প্রকৃত রহস্যের উদ্ঘাটন। লক্ষ লক্ষ বছর পর অক্সিজেনের সংস্পর্শে এসে জলের মধ্যে থাকা আয়রন দ্রুত অক্সিডাইজড হয়ে পড়ে-অর্থাৎ, লোহার মরচের মতো লাল রঙ ধারণ করে। ফলস্বরূপ, এই জলের ধারা হয়ে ওঠে টকটকে লাল, যা দেখতে রক্তের মতোই।
আরও পড়ুন: Railway Diwali Bonus: রেলকর্মীদের জন্য ৭৮ দিনের বোনাস, উৎসবে খুশির হাওয়া!
তবে ব্লাড ফলস শুধু ভিজ্যুয়ালি নয়, বৈজ্ঞানিকভাবেও এক বিশাল বিস্ময়। এখানকার চরম প্রতিকূল, বরফাবৃত ও অক্সিজেনহীন পরিবেশে এখনও জীবাণু বা অণুজীবের অস্তিত্ব পাওয়া গেছে, যেগুলো এতো বছর ধরে টিকে আছে। এটি পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহ বা উপগ্রহে, যেমন বৃহস্পতির ইউরোপা বা শনির এনসেলাডাসে প্রাণের অস্তিত্ব থাকতে পারে এমন সম্ভাবনার ইঙ্গিত দেয়।


