Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় (Dhaka University) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ব্যাপক সাফল্য অর্জন করেছে (Ducsu Election Result)। ভিপি পদে শাদিক কায়েমের জয় এবং সাধারণ সম্পাদক (জিএস) ও সদস্য পদে উল্লেখযোগ্য সংখ্যক আসন দখল করায় শিক্ষাঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে এই ফলাফল।
জিএস পদে ফরহাদের জয় (Ducsu Election Result)
সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১৯ জন প্রার্থী। তারা একসঙ্গে ২৮,৬৭৭ ভোট পান(Ducsu Election Result)। এর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিবির-সমর্থিত প্রার্থী এস এম ফরহাদ, যার প্রাপ্ত ভোট ১০,৭৯৪।
অন্যদিকে, সর্বনিম্ন ৬ ভোট পেয়েছেন মো. নিয়াজ মখদুম। আরও কয়েকজন প্রার্থী খুব কম ভোট পান—
- সাইয়াদুল বাশার (৯)
- মো. শরিফুল ইসলাম ভূঁইয়া (১৩)
- মো. সম্রাট ইসলাম (২৪)
- মো. রাকিবুল হাসান মুন্না (২৮)
- মো. আবু সায়াদ বিন মাহিন সরকার (৩৭)
- মো. নাঈম ইসলাম (৩৮)
ভিপি পদে শাদিক কায়েমের অগ্রগতি (Ducsu Election Result)
ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৫ জন প্রার্থী, যারা একসঙ্গে ২৯,২৫৯ ভোট পান(Ducsu Election Result)। এর মধ্যে সবচেয়ে এগিয়ে থাকেন শিবির-সমর্থিত প্রার্থী শাদিক কায়েম।
তবে আশ্চর্যের বিষয়, কয়েকজন প্রার্থী অতি সামান্য ভোট পান। যেমন—
- মাত্র ১ ভোট: মো. সুজন হোসেন, রাকিবুল হাসান ও রাসেল হক
- মাত্র ২ ভোট: মো. নাসিম উদ্দিন, মো. সোহানুর রহমান ও মো. হাবিবুল্লাহ
- মাত্র ৩ ভোট: মো. মুদাব্বির রহমান, মো. হেলালুর রহমান ও শাহ জামাল সায়েম
সদস্য পদে শিবির-সমর্থিতদের দাপট (Ducsu Election Result)
ডাকসুর ১৩টি সদস্য পদের মধ্যে ১১টিতে জয়লাভ করেছে শিবির-সমর্থিত প্যানেল(Ducsu Election Result)।
তাদের বিজয়ীরা হলেন—
- সাবিকুন নাহার তামান্না (১০,০৮৪ ভোট)
- সর্বমিত্র চাকমা (৮,৯৮৮ ভোট)
- আফসানা আক্তার (৫,৭৪৭ ভোট)
- রায়হান উদ্দিন (৫,০৮২ ভোট)
- তাজিনুর রহমান (৫,৬৯০ ভোট)
- ইমরান হোসেন (৬,২৫৬ ভোট)
- মিফতাহুল হোসেন আল-মারুফ (৫,০১৫ ভোট)
- মো. রাইসুল ইসলাম (৪,৫৩৫ ভোট)
- শহীনুর রহমান (৪,৩৯০ ভোট)
- আনাস ইবনে মুনির (৫,০১৫ ভোট)
- মো. বেলাল হোসেন আপু (৪,৮৬৫ ভোট)
এ ছাড়া বামপন্থী জোট সমর্থিত প্রতিরোধ পরিষদ থেকে হেমা চাকমা জয় পান ৪,৯০৮ ভোটে এবং স্বতন্ত্র প্রার্থী উম্মা উসওয়াতুন রাফিয়া জয়ী হন ৪,২০৯ ভোটে।

আরও পড়ুন : Greater Nicobar Project : কেন ‘গ্রেট নিকোবর পোর্ট’ প্রকল্পকে ভারতের ‘পার্ল হারবার’ বলা হচ্ছে?
বিজয়ীদের প্রতি বিএনপির শুভেচ্ছা(Ducsu Election Result)
ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ(Ducsu Election Result)। তিনি বলেন, “আজ যারা জয়লাভ করেছেন আমি তাদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই। এটিই গণতন্ত্রের রীতি।”
তবে তিনি অনিয়মের অভিযোগও তোলেন। বলেন, “অনেক বছর পর এই প্রক্রিয়া শুরু হওয়ায় কিছু ত্রুটি ও বিচ্যুতি ঘটেছে।” তিনি এসব মন্তব্য করেন বুধবার সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায়।
আরও পড়ুন : World Suicide Prevention Day 2025 : আত্মহত্যার ৫ লক্ষণ, দেখলেই সতর্ক হন! কী করণীয়?
ভিপি শাদিক কায়েমের বার্তা(Ducsu Election Result)
ভিপি হিসেবে নির্বাচিত হওয়ার পর শাদিক কায়েম এক সংবাদ সম্মেলনে বলেন, “শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাই আমাদের আকাঙ্ক্ষা। আমরা মিলে মিশে ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাসে রূপ দেব(Ducsu Election Result)।”
তিনি প্রতিদ্বন্দ্বিতাকারী সকল প্রার্থীকে সহযাত্রী হিসেবে উল্লেখ করে বলেন, তারা পরামর্শদাতা হিসেবেও কাজ করবেন। অতীতের ছাত্রআন্দোলনের ইতিহাস টেনে এনে শাদিক কায়েম বলেন, “নতুন বাংলাদেশের কল্পনাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকেই শুরু হবে।”
এ সময় তিনি দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো এক সাংবাদিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।


